বলিউডের বিখ্যাত প্রযোজক বনি কাপুর এবং প্রয়াত মোনা শৌরি কাপুরের কন্যা অংশুলা কাপুর নতুন জীবনে পা রাখলেন। গত বছর রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’ (The Traitors)-এ নজর কাড়া অংশুলা এবার ছাদনাতলায় বসলেন। দীর্ঘদিনের চেনা ও ভালোবাসার মানুষ রোহন ঠাক্করের সাথে এক রাজকীয় অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অর্জুন কাপুরের আদরের বোন।

বিয়ের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই মধুর মুহূর্তের বেশ কিছু চমৎকার ছবি শেয়ার করেছেন অংশুলা, যা কাপুর পরিবারের আনন্দ উৎসবের এক নিখুঁত কোলাজ।
‘সিঁদুরদান’-এর মুহূর্তে পাশে জাহ্নবী ও খুশি, মায়ের স্মৃতিতে আবেগময় বিয়ে অংশুলার
বিয়ের বিশেষ দিনটিতে অংশুলার পরনে ছিল একটি কোরাল ও গোল্ডেন রঙের ব্রাইডাল লেহেঙ্গা, সাথে পান্না এবং কুন্দনের ভারী গয়না। অন্যদিকে বর রোহন সেজেছিলেন সাদা শেরওয়ানি এবং ম্যাচিং পাগড়িতে।
অংশুলার শেয়ার করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল মণ্ডপের একটি দৃশ্য— যেখানে বিয়ের সমস্ত রীতিনীতির ঠিক পাশেই রাখা ছিল ওঁর প্রয়াত মা মোনা শৌরি কাপুরের একটি বাঁধানো করা ছবি। এছাড়াও, বিয়ের অন্যতম প্রধান আচার ‘সিঁদুর দান'-এর সময় অংশুলার দুই সৎ বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরকে বর-বউয়ের দু’পাশে দাঁড়িয়ে সমস্ত নিয়ম যাতে ঠিকঠাক পালন হয়, তা দেখছিলেন। শ্রীদেবীর মৃত্যুর পর দুই সৎ বোনকে আগলে রেখেছেন অংশুলা, অর্জুন। কাছাকাছি এসেছে বনি কাপুরের দুই পরিবার। এই ছবি সে কথাই ফের প্রমাণ করল।
মেহেন্দির অনুষ্ঠানকে স্বপ্নময় করে তোলার জন্য দুই বোনকে ধন্যবাদ জানিয়ে অংশুলা লেখেন, ‘জাহ্নবী এবং খুশি, তোমরা দুজনে মিলে আমার মেহেন্দিকে যে রূপ দিয়েছ, তা আমার কল্পনারও অতীত ছিল! তোমাদের এই ভালোবাসার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। আমি তোমাদের সীমাহীন ভালোবাসি।’
{{/usCountry}}মেহেন্দির অনুষ্ঠানকে স্বপ্নময় করে তোলার জন্য দুই বোনকে ধন্যবাদ জানিয়ে অংশুলা লেখেন, ‘জাহ্নবী এবং খুশি, তোমরা দুজনে মিলে আমার মেহেন্দিকে যে রূপ দিয়েছ, তা আমার কল্পনারও অতীত ছিল! তোমাদের এই ভালোবাসার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। আমি তোমাদের সীমাহীন ভালোবাসি।’
{{/usCountry}}‘অনেক আবেগ, অনেক আনন্দ’— আদরের বোনের বিয়েতে আবেগপ্রবণ অর্জুন
বোন অংশুলার বিয়ের একগুচ্ছ অদেখা ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা তথা অংশুলার দাদা অর্জুন কাপুর। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের আগে আবেগপ্রবণ অংশুলা দাদাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছেন। অন্য একটি ক্যান্ডিড ছবিতে অংশুলা নিজের মেহেন্দি রাঙা হাত বর রোহনের মুখের সামনে ধরে দুষ্টুমি করছেন।
বোনের জীবনের এই নতুন অধ্যায়ের শুরুতে এক আবেগঘন বার্তা লিখে অর্জুন জানান, ‘অনেক আবেগ, অনেক আনন্দ… আর এটা তো সবেমাত্র শুরু। মেহেন্দি দিয়ে শুরু হয়েছিল, আর আজ আমাদের সবার মন একরাশ খুশিতে ভরে গিয়েছে।’
ডেটিং অ্যাপের আলাপ যেভাবে ছাদনাতলায় পৌঁছাল
অংশুলা এবং রোহন ঠাক্করের এই রূপকথা শুরু হয়েছিল ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ২০২৩ সালের মার্চ মাসে তাঁরা নিজেদের সম্পর্কের কথা ইনস্টাগ্রামে অফিশিয়ালি ঘোষণা করেন। এরপর গত বছরের অক্টোবরে এক ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল সারেন এই জুটি। অবশেষে এই বছরের ২১ জুন অংশুলার বাড়িতে ‘মাতা কি চৌকি’ পুজোর মাধ্যমে বিয়ের প্রাক-উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছিল, যা পরিণতি পেল জমকালো এই বিয়েতে।