...
...
Next Story

Anubhav Kanjilal: অভিনয়ের পাশাপাশি এবার পরিচালকের আসনে অনুভব! কবে আসছে নতুন ছবি?

Anubhav Kanjilal: ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় সমানে অভিনয় করে সকলের মন জয় করে রেখেছেন অনুভব কাঞ্জিলাল। খুব সম্প্রতি কম্পাস ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অনুভবকে। তবে এবার একেবারে নতুন অবতারের সকলের সামনে ধরা দেবেন তিনি। খুব শীঘ্রই একটি ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা।

Published on: Jun 24, 2026, 20:33:10 IST
Advertisement

Anubhav Kanjilal: ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় সমানে অভিনয় করে সকলের মন জয় করে রেখেছেন অনুভব কাঞ্জিলাল। খুব সম্প্রতি ‘কম্পাস’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অনুভবকে। তবে এবার একেবারে নতুন অবতারের সকলের সামনে ধরা দেবেন তিনি। খুব শীঘ্রই একটি ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি এবার পরিচালকের আসনে অনুভব!
অভিনয়ের পাশাপাশি এবার পরিচালকের আসনে অনুভব!

সর্বশেষ ‘মিলি’ ধারাবাহিক অভিনয় করেছিলেন অনুভব। এরপর আর তেমন ভাবে ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। তবে ‘সম্পূর্ণা’ সিরিজে অসাধারণ অভিনয় করেছিলেন অনুভব। এছাড়াও থিয়েটার নাটকীয় ভীষণ ব্যস্ত থাকেন অভিনেতা।

আরও পড়ুন: স্ত্রীকে স্পর্শ করার অপরাধে শাস্তি মৃত্যু! সম্রাটের নতুন রূপে ভয়ে কাঁটা ঝিনুক

সম্প্রতি নিজের নতুন কাজ নিয়ে কথা বলতে গিয়ে অনুভব বলেন, ‘খুব তাড়াতাড়ি তিনি বড় মাপের ছবি তৈরি করবেন বলে চিন্তা ভাবনা করেছেন। ইতিমধ্যেই সেই কাজ নিয়েই ব্যস্ত তিনি। চিত্রনাট্য মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। বিনিয়োগকারী সংস্থার সঙ্গেও কথা হলেও তারা এখন পিছিয়ে গিয়েছে তাই ছবি তৈরি হতে কিছুটা সময় লাগছে।’

ছবির জন্য ব্যস্ত থাকার কারণেই তিনি বিগত তিন বছর ধরে কোনও ধারাবাহিকে যুক্ত হতে চাননি। যদিও সুশান্ত দাস অনুভবের ভীষণ কাছের একজন মানুষ বলে ‘কম্পাস’ ধারাবাহিক অভিনয় করতে রাজি হয়ে যান তিনি। এছাড়াও সম্প্রতি তিনি শেষ করেছেন ‘অচিন্ত্য আইচ’ - এর নতুন সিরিজের কাজ। সব মিলিয়ে আপাতত বেশ ভালই ব্যস্ত অনুভব।

প্রসঙ্গত, ‘কম্পাস’ ধারাবাহিকে অনুভবের এন্ট্রি গল্পকে অন্যদিকে নিয়ে গিয়েছে। কম্পাসের বন্ধু চরিত্রে অভিনয় করছেন অনুভব। তবে এই ধারাবাহিকে অভিনয় করতে অনুভব শুধুই সৌজন্যের খাতিরে রাজি হয়েছেন, কারণ এর আগেও একাধিক ধারাবাহিকের অফার এলেও অনুভব না করে দেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks