এ যেন সাক্ষাৎ মা কালী, চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?
আর কিছুদিন পরই কালীপুজো। আগামী রবিবার হবে দীপাবলির উৎসব এবং সোমবার দিওয়ালি। ইতিমধ্যেই প্রত্যেকবারই সেজে উঠেছে আলোর সাজে। চলছে পুজোর তোড়জোড়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হল যেখানে একটি ছোট্ট মেয়েকে মা কালীর সাজে সাজতে দেখা গেল।
আর কিছুদিন পরই কালীপুজো। আগামী রবিবার হবে দীপাবলির উৎসব এবং সোমবার দিওয়ালি। ইতিমধ্যেই প্রত্যেকবারই সেজে উঠেছে আলোর সাজে। চলছে পুজোর তোড়জোড়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হল যেখানে একটি ছোট্ট মেয়েকে মা কালীর সাজে সাজতে দেখা গেল।
চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?
যদিও এই প্রথমবার নয়। এর আগে বহুবার বহু মেয়েকে মা কালীর সাজে সাজতে দেখা গিয়েছে কিন্তু এই সাজ দেখে মুগ্ধ হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। এ যেন সত্যিই সাক্ষাৎ মা কালী। দেখে বোঝার উপায় নেই যে এটা শুধুমাত্রই মেকআপ। হঠাৎ করে দেখলে মনে হবে যেন ছোট্ট মা কালী সামনে দাঁড়িয়ে আছে।
পোস্টদাতার পরিচয় আপনি পাবেন ওপরে লেখা নাম দেখে। তবে যদি নাম না লেখা থাকতো তাহলে হয়ত চেনার উপায় ছিল না যে এই ছোট্ট শিশু শিল্পী আসলে অনুমেঘা কাহালি। অনুমেঘা, যিনি বড় পর্দার অন্যতম জনপ্রিয় ক্ষুদে শিল্পী।
দেব থেকে মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই একাধিক বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছে অনুমেঘা। ওয়েব সিরিজেও কাজ করেছে সে। ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিঠুনের সঙ্গে অনুমেঘার যুগলবন্দি চোখে জল এনে দেয়। অন্যদিকে আবার ‘শাখা প্রশাখা’ টিভি সিরিজে অনুমেঘার উপস্থিতি অন্য মাত্রা এনে দেয়।
সেই অনুমেঘাই এবার নিজেকে সাজিয়ে তুলল মা কালীর সাজে। ছবি পোস্ট করে মিষ্টি শিশু শিল্পী ক্যাপশনে লেখে, মা বলে, ‘আমার এই রূপটাই নাকি একদম পারফেক্ট। সারাক্ষণ মা কালীর মতো রুদ্ররূপ ধারণ করে ঘুরে বেড়াই, আর সারা বাড়ি জুড়ে চলে আমার তান্ডব নৃত্য। মায়ের কথায়, সাজগোজের চেয়ে আমার এই দাপুটে রূপটাই নাকি আমাকে বেশি মানায়।’
অনুমেঘার এই পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই লেখেন, একেবারে মা কালীর দেখতে লাগছে। তবে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এক নজরে দেখে চেনার উপায় নেই।
Home/Entertainment/এ যেন সাক্ষাৎ মা কালী, চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?