পেট্রোল ও ডিজেল বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর আবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুপম খের। এমনকী তা অনুসরণ করতেও শুরু করেছেন। অনুপম তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এতে বলা হয়েছে যে তিনি কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের জন্য প্রচারকে সমর্থন করছেন। জ্বালানি সাশ্রয় করতে, বন্দে ভারত ট্রেনে সফর করছেন অনুপম। এমনকী, মোদীকে এই ‘কঠিন সময়ে’ সহযোগিতা করতে তিনি দেশবাসীর প্রতি অনুরোধও জানিয়েছেন।

এক্স হ্যান্ডেল (আগের টুইটার)-এ শেয়ার হওয়া সেই ভিডিয়েতে অনুপম খের বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আবেদন করেছেন, আমাদের সবাইকে একসঙ্গে পেট্রোল ও ডিজেল বাঁচানোর চেষ্টা করার। যেখানে সম্ভব সেখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার। কার পুলিং নিন, স্বল্প দূরত্বের জন্য আপনার গাড়িকে বাইরে নিয়ে যাওয়া এড়িয়ে চলুন এবং দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন এনে দেশকে সহায়তা করুন। তাঁর বক্তব্য আমার মনে ধরেছে এবং এই ভাবনা নিয়ে আজ বন্দে ভারত ট্রেনে করে জয়পুর থেকে দিল্লি যাচ্ছি। এটা কোনও বড় ত্যাগ নয়, কিন্তু প্রত্যেকে যদি নিজের নিজের পক্ষ থেকে ছোট ছোট প্রচেষ্টা শুরু করে দেন, তাহলে এর প্রভাব অনেক বড় হতে পারে।’
অনুপম আরও বলেন, ‘আজকের বিশ্ব যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে একজন দায়িত্বশীল নাগরিক হতে গেলে, আপনাকে নিজের অভ্যাসও কিছুটা পরিবর্তন করতে হবে। আপনি যদি কখনও মেট্রোতে যেতে পারেন তবে মেট্রোতে যান। এক গাড়িতে যদি দু'জন যেতে পারেন, তাহলে আলাদা আলাদা গাড়ি বের করার দরকার কী? আমি মনে করি যে দেশের সেবা কখনও কখনও আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলির মাধ্যমেও প্রতিফলিত হয়। তাই আসুন আমরা দেশের জন্য যতটা সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র অবদান রাখি। ধন্যবাদ আপনাদেরকে।’
{{/usCountry}}অনুপম আরও বলেন, ‘আজকের বিশ্ব যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে একজন দায়িত্বশীল নাগরিক হতে গেলে, আপনাকে নিজের অভ্যাসও কিছুটা পরিবর্তন করতে হবে। আপনি যদি কখনও মেট্রোতে যেতে পারেন তবে মেট্রোতে যান। এক গাড়িতে যদি দু'জন যেতে পারেন, তাহলে আলাদা আলাদা গাড়ি বের করার দরকার কী? আমি মনে করি যে দেশের সেবা কখনও কখনও আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলির মাধ্যমেও প্রতিফলিত হয়। তাই আসুন আমরা দেশের জন্য যতটা সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র অবদান রাখি। ধন্যবাদ আপনাদেরকে।’
{{/usCountry}}কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দরাবাদে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছিলেন। সোনা না কিনতেও বলেছেন তিনি। এই আবেদনে অনেক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রকাশ রাজ এটিকে সরকারের ব্যর্থতা বলে অভিহিত করেছেন। অভিনেত্রী কুনিকা সদানন্দের টুইটও ভাইরাল হয়েছে। যাতে তিনি লিখেছেন, ‘নেতারা জ্ঞান দেন কিন্তু নিজেরা তা পালন করবেন না। আসল সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’ ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে কুনিকা লেখেন, তিনি তাঁর গয়না দান করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আবার কমল হাসান কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন।