নিতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়ছে। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। তবে ছবির প্রথম পর্বের ঝলক সামনে আসার পর থেকেই একাংশের অভিযোগ, রামের তুলনায় রাবণকেই বেশি শক্তিশালী ও আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে। এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেতা অনুপম খের। এই ছবিতে জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি।

কেন রাবণকে এত শক্তিশালী করে দেখানো হয়েছে?
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অনুপম জানান, শুরু থেকেই নিতেশ তিওয়ারির পরিকল্পনা ছিল ছবিটি দুটি পর্বে তৈরি করার। তাঁর মতে, দ্বিতীয় পর্বে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে আরও বড় করে তুলে ধরতেই প্রথম পর্বে রাবণকে এতটা শক্তিশালী করে প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুপমের কথায়, কোনও গল্পে খলনায়ককে কতটা ভয়ংকর করে দেখানো হচ্ছে, তার উপর নির্ভর করে শেষ পর্যন্ত নায়কের জয় কতটা রোমাঞ্চকর হয়ে উঠবে। 'শোলে' থেকে 'কর্মা'—হিন্দি ছবিতে বরাবরই খলনায়ককে শক্তিশালী হিসেবে তুলে ধরা হয়েছে। যাতে শেষ পর্যন্ত নায়ক যখন তাকে পরাজিত করে, তখন দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়। তাঁর মতে, ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করা হয়েছে।
রামের চেয়ে রাবণ বেশি আকর্ষণীয়, মানতে নারাজ অনুপম
ছবিতে রাবণকে রামের তুলনায় বেশি আকর্ষণীয় করে দেখানো হয়েছে, এই বক্তব্যের সঙ্গে একমত নন অনুপম। তাঁর ব্যাখ্যা, রাবণের চরিত্র এতটা প্রভাবশালী মনে হওয়ার অন্যতম কারণ রামের চরিত্রের গুরুত্বও। রাবণকে লার্জার দ্যান লাইফ হিসেবে তুলে ধরা হলেও রামকে বোঝার জন্য দর্শকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। গল্পের পরবর্তী অংশে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে রামের চরিত্রের নানা দিক প্রকাশ পাবে।
বিশেষ করে জটায়ু ও রামের মধ্যেকার দৃশ্যের কথা উল্লেখ করেছেন অভিনেতা। তাঁর মতে, সেই দৃশ্যে রামের ভেঙে পড়া এবং তাঁর মানবিক দিক দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে। অনুপমের বক্তব্য, ছবিটি সম্পর্কে নমিত মালহোত্রা এবং নিতেশ তিওয়ারির চেয়ে বেশি কেউ জানেন না। যাঁরা সবসময় অন্যের কাজের সমালোচনা করেন, তাঁদের কথাতেও খুব বেশি গুরুত্ব দিতে চান না তিনি।
{{/usCountry}}বিশেষ করে জটায়ু ও রামের মধ্যেকার দৃশ্যের কথা উল্লেখ করেছেন অভিনেতা। তাঁর মতে, সেই দৃশ্যে রামের ভেঙে পড়া এবং তাঁর মানবিক দিক দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে। অনুপমের বক্তব্য, ছবিটি সম্পর্কে নমিত মালহোত্রা এবং নিতেশ তিওয়ারির চেয়ে বেশি কেউ জানেন না। যাঁরা সবসময় অন্যের কাজের সমালোচনা করেন, তাঁদের কথাতেও খুব বেশি গুরুত্ব দিতে চান না তিনি।
{{/usCountry}}জটায়ুর কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?
‘রামায়ণ’-এ জটায়ুর চরিত্রে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অনুপম। অভিনেতা জানান, এই চরিত্রের জন্য নমিত মালহোত্রা নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রথমে ছবির নির্মাতারা তাঁকে প্রায় ৯ মিনিটের একটি ক্লিপ দেখান। সেটি দেখার পর এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে সঙ্গে সঙ্গে ডাবিং শুরু করার মতো মানসিক প্রস্তুতি নিতে পারেননি। তাই একদিনের জন্য পিছিয়ে দেন রেকর্ডিংয়ের কাজ।
অনুপম আরও জানান, মাত্র ১০-১২টি লাইনের ডাবিং করতে তাঁর প্রায় ৫-৬ ঘণ্টা সময় লেগেছিল। অর্থাৎ জটায়ুর চরিত্রে কণ্ঠ দেওয়ার কাজটিও তাঁর কাছে ছিল যথেষ্ট আবেগঘন ও বিশেষ অভিজ্ঞতা।