Anupam Kher: ২৬ বছর পর বাংলায় অনুপম! নতুন সরকারের কাছে কী আর্জি জানালেন অভিনেতা?
Anupam Kher: ২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালির ছবির প্রযোজনা করেছিলেন অনুপম খের। এরপর আর সেই ভাবে বাংলার সঙ্গে যোগাযোগ রাখা হয়নি তাঁর। কিন্তু দ্যা বেঙ্গল ফাইলস খুবই মুক্তির সময় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তৈরি হওয়া জটিলতায় মন ভেঙ্গেছিল অভিনেতার।
Anupam Kher: ২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজনা করেছিলেন অনুপম খের। এরপর আর সেই ভাবে বাংলার সঙ্গে যোগাযোগ রাখা হয়নি তাঁর। কিন্তু ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির সময় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তৈরি হওয়া জটিলতায় মন ভেঙ্গেছিল অভিনেতার। তবে এবার রাজনৈতিক পালাবদলের পর আবারও প্রযোজক হিসাবে বাংলায় পদার্পণ করলেন অনুপম।
২৬ বছর পর বাংলায় অনুপম!
অনুপম প্রযোজিত ছবির নাম ‘শুরু থেকে শুরু’। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, পাওলি দাম এবং রাহুল বোস। শমীক বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি প্রযোজনা করতে চলেছেন অনুপম।
এই ছবির সুবাদেই ২৬ বছর পর এবার বাংলায় এলেন অনুপম। পশ্চিমবঙ্গে পা রেখেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন অভিনেতা। অনুপম চিরকালই বিজেপির সমর্থক তাই গত ৪ মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালা বদলের পর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন
এবার সরাসরি শুভেন্দুর সঙ্গে দেখা করলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই হাসিমুখে সংবাদ মাধ্যমকে জানান, তিনি শুভেন্দু বাবুর ওপর পুরোপুরি বিশ্বাস রেখেছেন। আগামী দিনে বাংলাকে আরো উন্নত করে তুলতে পারবেন নতুন মুখ্যমন্ত্রী। এছাড়াও ফ্লিম ইন্ডাস্ট্রিকে নিয়েও একটি বিশেষ আর্জি জানিয়েছেন অনুপম।
অনুপম বলেন, ‘এই ফিল্ম ইন্ডাস্ট্রির থেকেই আমাদের সবকিছু শেখা। বাংলা থেকে শুরু পথচলা। গান-বাজনা হোক অথবা সিনেমা, সাহিত্য অথবা পরিচালনা সবকিছুই এই বাংলার থেকেই শিখেছি আমি। তাই আমি চাই বাংলায় অ্যাক্টিং স্কুল বানাতে। মুখ্যমন্ত্রী আমাকে শুভকামনা জানিয়েছেন। আগামী দিনে এই স্কুল তৈরির স্বপ্নকে পূরণ করার ইচ্ছা আছে।’
শুরু থেকে শুরু প্রসঙ্গে
এই সিনেমাটি একদিকে যেমন এক বাবা মেয়ের গল্প বলে তেমন অন্যদিকে একটি দম্পতির গল্পও বলবে। সেই দম্পতির জীবন কেন হঠাৎ করে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে যায়, বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই জানা যাবে এই সিনেমার মাধ্যমে। পরিচালক গল্প বলার জন্য বেছে নিয়েছেন পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশকে।
প্রসঙ্গত, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বিজ্ঞাপনের দুনিয়ায় কাজ করলেও এই প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করতে চলেছেন শমীক। খুব সম্ভবত ডিসেম্বর মাস থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।
Home/Entertainment/Anupam Kher: ২৬ বছর পর বাংলায় অনুপম! নতুন সরকারের কাছে কী আর্জি জানালেন অভিনেতা?