বলিউডে দীর্ঘ কয়েক দশকের কেরিয়ার। অভিনয় করেছেন ৫৫০-রও বেশি ছবিতে। খ্যাতি, প্রতিপত্তি, অর্থ—কোনও কিছুরই অভাব নেই অভিনেতা অনুপম খেরের জীবনে। অথচ ৭১ বছর বয়সেও নিজের কোনও বাড়িতে থাকেন না তিনি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একসময় নিজের বাড়ি কিনেছিলেন অভিনেতা। কিন্তু পরে সেই বাড়িই বিক্রি করে দেন আলিয়া ভাটের কাছে। বর্তমানে ভাইয়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেই স্বচ্ছন্দ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ব্যতিক্রমী সিদ্ধান্তের নেপথ্যের কারণ খোলসা করেছেন অনুপম।

১০ বছর আগে নিয়েছিলেন সিদ্ধান্ত
অনুপম খের জানিয়েছেন, প্রায় ১০ বছর আগে তিনি ঠিক করেন, এরপর থেকে নিজের বাড়ির বদলে ভাড়া বাড়িতেই থাকবেন। তাঁর মতে, এই সিদ্ধান্ত নেওয়ার পর জীবন থেকে অনেকটা মানসিক চাপ কমে গিয়েছে। 'দ্য আনফিল্টারড আওয়ার' নামের ইউটিউব চ্যানেলে প্রধান ভারতীর সঙ্গে কথোপকথনে অভিনেতা জানান, সম্পত্তি কেনা বা তার দেখভালের দায়িত্ব আর নিতে চান না তিনি।
অনুপমের কথায়, ‘যেদিন আমি ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেদিনই নিজেকে মুক্ত করে দিয়েছিলাম। প্রায় ১০ বছর আগে এই সিদ্ধান্ত নিই। এখন আর সম্পত্তি নিয়ে কোনও চিন্তা করতে হয় না। এটা করতে হবে, ওটা সামলাতে হবে—এমন কোনও চাপ নেই।’ অভিনেতা আরও জানান, শিমলায় তাঁর একটি বাড়ি রয়েছে। তবে সেটি মূলত মায়ের জন্যই কেনা। তিনি এবং তাঁর ভাই দু'জনেই বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন। আর এই ব্যবস্থায় তাঁরা দু'জনেই বেশ খুশি।
কীভাবে মাথায় এল ভাড়া বাড়িতে থাকার ভাবনা?
{{/usCountry}}কীভাবে মাথায় এল ভাড়া বাড়িতে থাকার ভাবনা?
{{/usCountry}}নিজের পুরনো বাড়ি প্রসঙ্গে অনুপম জানান, একসময় যে বাড়িতে তিনি থাকতেন, সেটি পরবর্তীকালে আলিয়া ভাটের কাছে বিক্রি করে দেন। এরপর তিনি ও তাঁর ভাই অন্য একটি বাড়িতে চলে যান। সেই সময় কিরণ খের সাংসদ হওয়ার পর চণ্ডীগড়ে চলে গিয়েছিলেন। ফলে অনুপমকে নতুন করে থাকার জায়গা খুঁজতে হচ্ছিল। তখনই তাঁর মাথায় আসে, নিজের বাড়ি কেনার বদলে ভাড়া বাড়িতে থাকলেও তো চলে! সেই ভাবনা থেকেই স্থায়ীভাবে ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন অভিনেতা।
৪০০-৫০০ কোটি টাকার সম্পত্তির দাবি কি সত্যি?
সাক্ষাৎকারে নিজের সম্পত্তির পরিমাণ নিয়েও মুখ খোলেন অনুপম। ইন্টারনেটে তাঁর সম্পত্তির পরিমাণ খুঁজলে অনেকেই অবাক হয়ে যাবেন বলে মন্তব্য করেন অভিনেতা। বিভিন্ন জায়গায় দাবি করা হয়, তাঁর মোট সম্পত্তির পরিমাণ নাকি ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। তবে এই পরিসংখ্যান একেবারেই সত্যি নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। এমন দাবি শুনে বন্ধুরাও মাঝেমধ্যে তাঁকে নিয়ে মজা করেন বলে জানান অভিনেতা। অর্থ-খ্যাতি থাকা সত্ত্বেও নিজের জীবনযাপনের ক্ষেত্রে যে স্বস্তি ও মানসিক শান্তিকেই বেশি গুরুত্ব দেন, অনুপমের কথাতেই তা স্পষ্ট।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।