Anupam Kher: ফের বাংলায় অনুপম! ২৬ বছর পর আবারও প্রযোজক রূপে ফিরছেন তিনি, কোন ছবিতে?
Anupam Kher: ২০০২ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালি, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কিরণ খের। অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। এই ছবিতেই অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী।
Anupam Kher: ২০০২ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কিরণ খের। অভিনয় করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। এই ছবিতেই অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী। তবে অনেকেই জানেন না এই সিনেমার প্রযোজক ছিলেন অনুপম খের। ২৬ বছর পর আবার বাংলায় প্রযোজক হয়ে ফিরতে চলেছেন তিনি।
ফের বাংলায় অনুপম!
খবর, ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথ প্রযোজনায় একটি ছবির প্রযোজক হতে চলেছেন তিনি। ছবির পরিচালক শমীক বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘শুরু থেকে শুরু’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন টোটা রায়চৌধুরী এবং পাওলি দাম। অভিনয় করবেন রাহুল বোস। বোঝাই যাচ্ছে, এই সিনেমার যে স্টারকাস্ট তাতে এই ছবিটি অসাধারণ একটি সিনেমা হতে চলেছে।
২৬ বছর পর আবার অনুপমের বাংলায় বিনিয়োগের কথা বলতে গিয়ে প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘ফ্রেন্ডস কমিউনিকেশন এবং অনুপমের স্টুডিওদের যৌথ উদ্যোগে এই ছবিটি হচ্ছে। বহুদিন পর বাইরে থেকে বাংলায় আবার বিনিয়োগ করা হচ্ছে, নিঃসন্দেহে এটা ভীষণ খুশির খবর।’
ছবির গল্প প্রসঙ্গে
এই সিনেমাটি একদিকে যেমন এক বাবা মেয়ের গল্প বলে তেমন অন্যদিকে একটি দম্পতির গল্পও বলবে। সেই দম্পতির জীবন কেন হঠাৎ করে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে যায়, বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই জানা যাবে এই সিনেমার মাধ্যমে। পরিচালক গল্প বলার জন্য বেছে নিয়েছেন পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশকে।
প্রসঙ্গত, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বিজ্ঞাপনের দুনিয়ায় কাজ করলেও এই প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করতে চলেছেন শমীক। খুব সম্ভবত ডিসেম্বর মাস থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।
Home/Entertainment/Anupam Kher: ফের বাংলায় অনুপম! ২৬ বছর পর আবারও প্রযোজক রূপে ফিরছেন তিনি, কোন ছবিতে?