...
...
Next Story

Anupam Kher: শমীক সাক্ষাতে উঠে এল অনুপমের ‘টাক’ প্রসঙ্গ! কী কথা হল দুজনের?

Anupam Kher: প্রায় ২৬ বছর পর আবার কলকাতায় ফিরে এসেছেন অনুপম খের। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালি ছবি প্রযোজনা করার পর বেশ বিতর্কে পড়তে হয়েছিল অভিনেতাকে, তারপর আর বাংলায় আসা হয়নি তাঁর।

Published on: Jun 28, 2026, 19:16:03 IST
Advertisement

Anupam Kher: প্রায় ২৬ বছর পর আবার কলকাতায় ফিরে এসেছেন অনুপম খের। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবি প্রযোজনা করার পর বেশ বিতর্কে পড়তে হয়েছিল অভিনেতাকে, তারপর আর বাংলায় আসা হয়নি তাঁর। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালা বদলের পরেই আবার নতুন ছবি প্রযোজনা করতে চলেছেন অনুপম, যার জেরেই সম্প্রতি তিনি এসেছেন কলকাতায়।

শমীক সাক্ষাতে উঠে এল অনুপমের ‘টাক’
শমীক সাক্ষাতে উঠে এল অনুপমের ‘টাক’

কলকাতা বিমানবন্দরে এসেই নতুন সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনুপম। দেখা করেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। ব্যস্ততার ফাঁকে রবিবার অর্থাৎ ২৮ জুন পৌঁছে যান কালীঘাটে, মায়ের দর্শন করতে। পুজো দিয়ে বেরিয়েই সাংবাদিকদের সম্মুখীন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা।

আরও পড়ুন: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

অভিনেতার মতে, তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর ওপর ভীষণ আস্থা রাখছেন। আগামী দিনে বাংলায় নজিরবিহীন পরিবর্তন আসবে, এমনটাই আশা রাখছেন অনুপম। অন্যদিকে তিনি বাংলায় একটি অ্যাক্টিং স্কুল খুলবেন বলেও জানিয়েছেন। তবে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে নয়, কলকাতায় এসে তিনি দেখা করেছেন শমীক ভট্টাচার্যের সঙ্গে।

দেখা হতেই আবার চলে আসে পুরনো প্রসঙ্গ। রাজ্যের পালা বদলের পর তৃণমূল সরকারের ফিরে আসা নিয়ে কথা বলতে গিয়ে শমীক বলেছিলেন, ‘অনুপম খেরের টাকে চুল গজাতে পারে কিন্তু তৃণমূল সরকার আর কখনও ফিরে আসবে না।’ অনুপমের সঙ্গে দেখা হতেই আবার এই প্রসঙ্গে কথা হয় দুজনের মধ্যে।

শমীকের পুরনো বক্তব্য টেনে অনুপম হাসিমুখে রাজনীতিবিদের রসবোধের প্রশংসা করেন। অন্যদিকে শমীক বলেন, ‘রাজনৈতিক কথা শুনতে মানুষের এমনিই ভালো লাগে না। ভীষণ বিরক্ত বোধ করেন মানুষ। তাই একটু অন্যরকম ভাবে কথাটা বলেছিলাম যাতে সকলের মন ছুঁয়ে যায়।’

শমীকের আরও বক্তব্য, ‘যেহেতু অনুপম খের এই নামটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে নয় পশ্চিমবঙ্গেও ভীষণ পরিচিত তাই একটি কথা প্রসঙ্গে এই নামটি তিনি ব্যবহার করেছিলেন।’ তবে গোটা ব্যাপারটিকে ভীষণ মজার ছলে নিয়েছেন অনুপম। হাসতে হাসতে তিনি বলেন,' প্রার্থনা করুন যাতে আমার টাকে আর কখনও চুল না গজায়।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe