গত ১৭ আগস্ট বাবা হয়েছেন অনুপম রায়। একটি ফুটফুটে পুত্র সন্তানকে জন্ম দিয়েছেন প্রশ্মিতা পাল। ২০২৪ সালের ২ মার্চ ঘরোয়া ভাবে বিয়ে সেরেছিলেন তাঁরা। খুব সম্প্রতি একটি নতুন যাত্রা শুরু করেছেন এই তারকা দম্পতি।

জন্মের পাঁচ দিনের মধ্যেই ছোট্ট ছেলেকে নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় অনুপম পত্নীকে। ছবিটি শেয়ার করে তিনি লেখেন, আমার সোনা, প্রতিটি মুহূর্তের জন্য আমি ঈশ্বর এবং প্রকৃতির কাছে কৃতজ্ঞ। এদিন ছেলের প্রথম ঝলক দেখান প্রশ্মিতা। ছেলের মুখ সামনে নিয়ে এলেও এখনও যারা যায়নি অনুপমের ছেলের নাম।
আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?
তবে এবার এমন একটি মিষ্টি ভিডিও পোস্ট করলেন অনুপম, যা দেখার জন্য হয়তো এতদিন অপেক্ষা করেছিলেন শিল্পীর ভক্তরা। ছেলেকে কোলে নিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন অনুপম। খুব সাবধানে ধরছেন ছেলেকে কারণ এখন সবটাই নতুন তাই অভ্যস্ত হতে কিছুটা সময় তো লাগবেই।
কখনও টিভি দেখতে দেখতে ছেলের সঙ্গে খেলা কখনো আবার ছেলেকে একান্তে গান শোনানো, এই মুহূর্তে পুরোদমে চলছে সন্তানের সঙ্গে সময় কাটানো। উপরিপাওনা অনুপমের নতুন গান ‘ব্যথা নেই’। অনুপমের এই মিষ্টি ভিডিও দেখে ছেলেকে তো বটেই অনুপমকেও ভালবাসায় ভরিয়েছেন সকলে।
একজন লেখেন, ও সারা জীবনের জন্য স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন পেয়ে গেল। অন্য একজন আবার লিখেছেন, খুব সুন্দর লাগছে। তৃতীয় একজন লেখেন, বাপরে বাপ কি মিষ্টি। কি যে আনন্দ লাগছে তোমাদের দেখে।
{{/usCountry}}একজন লেখেন, ও সারা জীবনের জন্য স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন পেয়ে গেল। অন্য একজন আবার লিখেছেন, খুব সুন্দর লাগছে। তৃতীয় একজন লেখেন, বাপরে বাপ কি মিষ্টি। কি যে আনন্দ লাগছে তোমাদের দেখে।
{{/usCountry}}আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?
প্রসঙ্গত, প্রশ্মিতা যে অন্তঃসত্ত্বা, সে কথা সকলের থেকে লুকিয়ে রেখেছিলেন অনুপম। একেবারে সন্তান জন্মের খবর সকলকে দিয়ে রীতিমতো চমকে দেন তিনি। বিয়ের দু'বছরের মাথায় এমন একটি ভালো খবর সকলকে দিয়ে মন ভালো করে দেন শিল্পী।