...
...
Next Story

‘এখন আমাদের জীবনটা পুরোটাই ওকে ঘিরে…’! প্রশ্মিতার সঙ্গে পেয়েছেন ছেলে, বাবা হওয়ার পর দিন কেমন কাটছে অনুপমের?

উৎসবের মরসুমে মুক্তি পেল গীতিকার-গায়ক অনুপম রায়ের নতুন অ্যালবাম ‘ব্যথা নেই’। সদ্য বাবা হয়েছেন অনুপম রায়। ছেলেকে নিয়ে কেমন কাটছে দিন?

Published on: Oct 1, 2026, 19:31:10 IST
Advertisement

স্বাধীনতা দিবসের পরেরদিন অনুপম রায় ও প্রশ্মিতা পাল পুত্র সন্তানের বাবা হয়েছেন। ২০২৪ সালের মার্চ মাসে বিয়ে করেছিলেন তারকা দম্পতি। আর দ্বিতীয় বিবাহবার্ষিকীর পরেই তাঁদের কোলে আসে সন্তান। প্রশ্মিতার সঙ্গে এটি ছিল অনুপমের তৃতীয় বিয়ে। এর আগে গায়ক দুবার বিয়ের পিঁড়িতে বসলেও, তৃতীয় বিয়ে থেকে ৪৪ বছর বয়সে প্রথমবার বাবা হন অনুপম।

বাবা হওয়ার পর কেমন কাটছে অনুপম রায়ের জীবন

অনুপম-প্রশ্মিতার ছেলে হয় ১৬ অগস্ট।
অনুপম-প্রশ্মিতার ছেলে হয় ১৬ অগস্ট।

প্রসঙ্গত, ছেলের জন্মের পরপরই মুক্তি পেয়েছে অনুপম রায়ের নতুন অ্যালবাম ‘ব্যথা নেই’। বুধবার অ্যালবাম মুক্তির দিন, সংবাদমাধ্যমের মুখোমুখি হন গায়ক। নিজের নতুন কাজ সম্পর্কে বলেন, ‘এমন একটা মুহূর্ত যখন পুরনো সব কিছু মুছে গিয়ে মানুষ যখন এক স্বস্তির জায়গায় এসে দাঁড়ায়, তখনই বলা যায় ব্যথা নেই। ভিতর থেকেই তখন অনুভব করা যায়, সত্যিই আর কোনও ব্যথা নেই।’

অনুপম আরও জানান যে, প্রশ্মিতা তাঁকে জানিয়েছেন যে, শারীরিক ও মানসিকভাবে সেরে উঠতে ‘ব্যথা নেই’ গানটি তাঁকে খুব সাহায্য করেছে। এই অ্যালবাম ও ব্যথা নেই গানটির সঙ্গে একটা সুন্দর স্মৃতিও তাঁর জীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে গিয়েছে।

ছেলেকে নিয়ে কী বললেন গায়ক?

অনুপম রায় ও প্রস্মিতা পাল তাঁদের পুত্রসন্তানের নাম রেখেছেন অরণ্য রায়। খুদেকে নিয়ে প্রশ্নে জানালেন, এখন বড় ব্যস্ততার মধ্যে দিয়ে তাঁদের দিন কাটছে। এমনকী, রাতও জাগতে হচ্ছে। অনুপম বললেন, ‘ওভাবে দায়িত্ব ভাগাভাগি কিছু হয়নি। যে যেই মুহূর্তে ফাঁকা আছে। এখন পুরোটাই ইমার্জেন্সি। এখন আমাদের জীবনটা পুরোটাই ওকে ঘিরে। এবং স্যার যা বলবেন আমাদের তা শুনে চলতে হবে।’

মাম্মা প্রশ্মিতা ছেলের প্রথম ঝলক শেয়ার করে লিখেছিলেন, ‘আমার সোনা, প্রতিটি মুহূর্তের জন্য আমি ঈশ্বর এবং প্রকৃতির কাছে কৃতজ্ঞ।’। এরপর অনুপম একটি ভিডিয়ো দেন, যেখানে দেখা যায় যে, ছেলেকে কোলে নিয়ে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আর গাইছেন, ‘ব্যথা নেই’। যদিও এখনো খুদের মুখ সামনে আনেননি তাঁরা।

ব্যথা নেই অ্যালবাম প্রসঙ্গে

প্রসঙ্গত, ‘ব্যথা নেই’ অ্যালবামে রয়েছে মোট আটটি গান। ‘অবাস্তব প্রেম’, ‘শান্তিনিকেতন’, ‘জুলাই তোমার প্রিয় মাসের নাম’ রয়েছে এতে। আর এই অ্যালবামের শেষ মুক্তিপ্রাপ্ত গান ‘ব্যথা নেই’।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks