...
...
Next Story

‘দূরে ঠেলার চেষ্টা করেছি….’, মেয়ের বয়সী শুভ্রার সাথে প্রেম, ২০ বছরের ছোট সহবাস সঙ্গীর সাথে ৩য় বিয়ে করবেন অনুরাগ?

দুজনের বয়সের ফারাক ২০ বছর। এক দশক ধরে প্রেম সম্পর্কে রয়েছেন অনুরাগ-শুভ্রা। কেন এখনও বিয়ের কথা ভাবছেন না দুজনে? দু-বার ডিভোর্সি পরিচালক দিলেন জবাব।

Published on: Aug 16, 2026, 11:59:30 IST
Advertisement

বলিউড পরিচালক অনুরাগ কশ্যপ (Anurag Kashyap) এবং তাঁর প্রেমিকা শুভ্রা শেট্টি (Shubhra Shetty) প্রায় এক দশক ধরে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি জ্যানিস সিকোয়েরার (Janice Sequeira) সাথে এক কথোপকথনে নিজেদের সম্পর্কের গভীরতা, বয়সের ব্যবধান নিয়ে লোকজনের সমালোচনা এবং বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করলেন এই জুটি।

‘দূরে ঠেলার চেষ্টা করেছি….’, মেয়ের বয়সী শুভ্রার সাথে প্রেম, ২০ বছরের ছোট সহবাস সঙ্গীর সাথে ৩য় বিয়ে করবেন অনুরাগ?
‘দূরে ঠেলার চেষ্টা করেছি….’, মেয়ের বয়সী শুভ্রার সাথে প্রেম, ২০ বছরের ছোট সহবাস সঙ্গীর সাথে ৩য় বিয়ে করবেন অনুরাগ?

প্রাক্তন প্রযোজনা সংস্থা 'ফ্যান্টম ফিল্মস'-এ সহকারী পরিচালক হিসেবে কাজের সূত্র ধরেই অনুরাগের সাথে শুভ্রার পরিচয় ও প্রেমের সূচনা।

বিয়ে করার পরিকল্পনা কী?

বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ৫৩ বছর বয়সী অনুরাগ জানান, শুভ্রা বিয়েতে বিশ্বাসী নন। শুভ্রার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অনুরাগ বলেন, ‘আমি ওর সাথে থাকতে পেরে ভীষণ খুশি এবং ভবিষ্যতেও ওর সাথে থাকতে চাই। আমার বয়স হচ্ছে, আর বয়সের সাথে যে ভয়টা আসে তা হলো—যাঁদের আমি ভালোবাসি, তাঁদের চেয়ে যেন বেশিদিন বেঁচে থাকতে পারি। যে সম্পর্ক আমরা পেয়েছি, আমি তা হারাতে চাই না।’

‘মৃত্যুর ভয় তৈরি হয়েছে কেবল ওর জন্য’

কথোপকথনে শুভ্রা একটি আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করেন। তিনি জানান, প্রেমের প্রথম দিকে তিনি রসিকতা করে বলেছিলেন যে জীবনে একবার ভালোবেসে মরতে পারলেও শান্তি। সেই কথা শুনে অনুরাগ কেঁদে ফেলেছিলেন।

বয়সের ব্যবধান ও অনুরাগের 'সেলফ-কনশাস' হওয়া

অনুরাগ কশ্যপের বয়স বর্তমানে ৫৩ বছর এবং শুভ্রার বয়স ৩০-এর কোঠায়। সম্পর্কে থাকার কারণে শুরু থেকেই তাঁদের বয়সের ব্যবধান নিয়ে প্রচুর ট্রোলের মুখে পড়তে হয়েছে।

অনুরাগ স্বীকার করেন যে একসময় তিনি নিজেই এই বয়সের ফারাক নিয়ে অত্যন্ত সচেতন বা সংকুচিত হয়ে পড়েছিলেন, ‘বয়সের ট্রোলিং এখন আর অতটা প্রভাব ফেলে না, কিন্তু একসময় আমরা দুজনেই এই নিয়ে অস্বস্তিতে পড়েছিলাম। শুভ্রার বয়স একেবারেই ওর মুখে বোঝা যায় না। দিন যত গড়াচ্ছিল, আমার বয়স বাড়ছিল কিন্তু ও একইরকম তরুণী লাগছিল। ওই সময়টায় আমি একটু বেশি সচেতন হয়ে উঠেছিলাম এবং সম্পর্কটি এড়িয়ে যাওয়ার চেষ্টাও করেছিলাম।’

অনুরাগের পূর্ববর্তী বিবাহিত জীবন

শুভ্রার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অনুরাগ কশ্যপ দু'বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চলচ্চিত্র সম্পাদক আরতি বাজাজের সঙ্গে ২০০৯ সালে তাঁর ৬ বছরের বৈবাহিক জীবনের ইতি ঘটে। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে, আলিয়া কশ্যপ। ইতিমধ্যেই মেয়ের কন্যাদান করেছেন অনুরাগ।

২০১১ সালে অভিনেত্রী কালকি কোয়েচলিনকে বিয়ে করেন অনুরাগ, তবে ২০১৫ সালে (৪ বছর পর) তাঁদের বিচ্ছেদ হয়। প্রাক্তন স্ত্রীর সঙ্গে আজও বন্ধুত্ব অটুট। অনুরাগের প্রথমপক্ষের মেয়ের বিয়েতেও এসেছিলেন কালকি।

পরবর্তীতে ২০১৭-১৮ সাল নাগাদ শুভ্রা শেট্টির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন পরিচালক।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe