...
...
Next Story

ওয়ার্ল্ড কার্ড এন্ট্রিতে এসেও পারলেন না টিকতে, বিগ বস থেকে বিদায় নিলেন অনুষ্কা

এই সপ্তাহে মাঝপথেই বিগ বসের ঘর থেকে আউট হয়েছিলেন দিপেন্দু। ঘরের সদস্যদের ভোটের মাধ্যমেই তাকে বাদ দিয়ে দেওয়া হয় বিগ বসের ঘর থেকে। কিন্তু এখানেই শেষ নয়। আজ অর্থাৎ রবিবার বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আরো একজন প্রতিযোগী।

Published on: Oct 11, 2026, 22:46:56 IST
Advertisement

এই সপ্তাহে মাঝপথেই বিগ বসের ঘর থেকে আউট হয়েছিলেন দিপেন্দু। ঘরের সদস্যদের ভোটের মাধ্যমেই তাকে বাদ দিয়ে দেওয়া হয় বিগ বসের ঘর থেকে। কিন্তু এখানেই শেষ নয়। আজ অর্থাৎ রবিবার বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আরো একজন প্রতিযোগী। যদিও তিনি যে বাড়ি থেকে বেরিয়ে যাবেন সেটা কল্পনাও করতে পারেননি কেউ।

বিগ বস থেকে বিদায় নিলেন অনুষ্কা
বিগ বস থেকে বিদায় নিলেন অনুষ্কা

বিগ বসের বাড়ি থেকে এই সপ্তাহে যিনি বেরিয়ে গেলেন তিনি হলেন অনুষ্কা। কিছুদিন আগেই ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে তিনি এসেছিলেন বিগ বসের ঘরে। বিগ বসের ঘরে আসামাত্রই সদস্যদের মধ্যে সম্পর্ক সমীকরণ নিমেষে পাল্টে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই গেম প্ল্যান বেশিদিন আর টিকলো না। দর্শকদের ভোটের ওপর ভিত্তি করে বিগ বসের ঘর থেকে বাদ দিয়ে দেওয়া হলো অনুষ্কাকে।

আরও পড়ুন: গলায় জুঁই ফুলের মালা, কপালে লেপ্টে যাওয়া সিঁদুরের টিপ, শ্রীময়ীর মহালয়ার সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

এই সপ্তাহে ঝিলম এবং অনুষ্কার মধ্যে একজনের বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু দর্শকদের ভালোবাসা বাঁচিয়ে দিল ঝিলমকে। অন্যদিকে মাত্র দুই সপ্তাহে বিগ বসের ঘর থেকে বেরিয়ে গেল অনুষ্কা। খুব স্বাভাবিকভাবেই এত কম সময়ের মধ্যে সে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাবে তা আশাও করেনি। অনুষ্কার বেরিয়ে যাওয়ায় সকলের চোখের জল চলে আসে।

আরও পড়ুন: গলায় জুঁই ফুলের মালা, কপালে লেপ্টে যাওয়া সিঁদুরের টিপ, শ্রীময়ীর মহালয়ার সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

আজকের এই স্পেশাল এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন টোটা রায় চৌধুরী, সৃজিত মুখোপাধ্যায় এবং দিব্যানী। বিগ বসের ঘরের সদস্যদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন তাঁরাও। বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় সদস্যদের দিকে, যার উত্তর দেন তারা। দিব্যানী জানান, তাঁর প্রিয় প্রতিযোগী হলেন দুর্নিবার। দুর্নিবারের খেলা ভীষণ ভালো লাগে তাঁর।

অনুষ্ঠান ছেড়ে যাওয়ার আগে সৃজিত মুখোপাধ্যায় প্রত্যেকের বাড়িতে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবির প্রিমিয়ারের টিকিট পাঠিয়ে দেওয়ার প্রমিস করেন। তবে বিগ বসের ঘরে যেভাবে ডিম আর দুধ নিয়ে মারামারি হয় তাই আর সদস্যদের জন্য বিরিয়ানি আনার সাহস করেননি পরিচালক!

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks