পোস্টে অনুষ্কার ব্যক্তিত্বের প্রশংসা করে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরেই বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা লাইমলাইট থেকে দূরে। তবে সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় তাঁর উপস্থিতি ঘিরে চর্চা শুরু হয়েছে। আধ্যাত্মিক গুরু ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তনশিল্পী কৃষ্ণ দাসের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। সেই সফরের একাধিক ছবি এবং একটি আবেগঘন নোট শেয়ার করেছে লন্ডনের জনপ্রিয় রেস্তোরাঁ ওমনম লন্ডন।

রেস্তোরাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা ছবিতে দেখা যায়, কৃষ্ণ দাসের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অনুষ্কা। অত্যন্ত সাধারণ সাজে ধরা দেন অভিনেত্রী। রেস্তোরাঁর কর্মীদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় তাঁকে।
পোস্টে অনুষ্কার প্রশংসা
পোস্টে অনুষ্কার ব্যক্তিত্বের প্রশংসা করে লেখা হয়েছে, ‘কিছু দিন মনকে অন্যরকমভাবে ভরে দেয়, আর আজ ছিল তেমনই একটি দিন। ওমনম লন্ডনে অনুষ্কা শর্মা এবং চিরপ্রেরণাদায়ী কৃষ্ণ দাসকে স্বাগত জানাতে পেরে আমরা সত্যিই ধন্য।’
শুধু ছবিই নয়, দীর্ঘ নোটে অভিনেত্রীর ব্যবহার নিয়েও প্রশংসায় ভরিয়ে দিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তাঁদের কথায়, ‘অনুষ্কাজির আন্তরিকতা, নম্রতা এবং মার্জিত স্বভাব সামনাসামনি আরও বেশি মুগ্ধ করে। তাঁর উপস্থিতিতে এমন এক প্রশান্তি রয়েছে, যা মুহূর্তের মধ্যেই চারপাশের মানুষকে আপন করে নেয়।’
একই পোস্টে কৃষ্ণ দাসের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাঁকে এমন একজন শিল্পী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করা হয়েছে, যার সংগীত ও কীর্তন বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়েছে। রেস্তোরাঁর দাবি, বাস্তবেও তাঁর উপস্থিতিতে একই রকম শান্তি, ভক্তি ও ইতিবাচক শক্তির অনুভূতি পাওয়া যায়।
আমন্ত্রণ জানানো হয়েছে বিরাটকেও
ওমনম জানিয়েছে, এই সফর তাদের প্রতিষ্ঠানের মূল দর্শনেরই প্রতিফলন। তাদের মতে, ওমনম এবং নমস্তে ভিলেজ শুধু খাবারের জায়গা নয়, বরং এমন এক পরিসর যেখানে মানুষ একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করতে, মানসিক শান্তি খুঁজে পেতে এবং ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
{{/usCountry}}ওমনম জানিয়েছে, এই সফর তাদের প্রতিষ্ঠানের মূল দর্শনেরই প্রতিফলন। তাদের মতে, ওমনম এবং নমস্তে ভিলেজ শুধু খাবারের জায়গা নয়, বরং এমন এক পরিসর যেখানে মানুষ একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করতে, মানসিক শান্তি খুঁজে পেতে এবং ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
{{/usCountry}}পোস্টের শেষাংশে রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়, বিদায়ের আগে অনুষ্কা শর্মা ও কৃষ্ণ দাসকে আবারও আসার আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকেও সেখানে স্বাগত জানানোর ইচ্ছার কথাও প্রকাশ করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।