২০১৮ সালে মুক্তি পেয়েছিল অনুষ্কা শর্মার সিনেমা জিরো। তারপর করোনা, দুই সন্তানের জন্ম। বহুদিন ধরেই প্রচারের আলো থেকে দূরে আছেন অভিনেত্রী। মাঝে একটি সিনেমায় কাজ করলেও, তা মুক্তি পায়নি। তবে এবার অনুষ্কা শর্মার ভক্তদের জন্য অপেক্ষা করছে এক বড় চমক। একটি বিজ্ঞাপনের মাধ্যমে কামব্যাক করলেন অনুষ্কা। গ্রিন রঙের পোশাকে দেখা গেল তাঁকে। একটি ছোট্ট বাচ্চাও ছিলেন সঙ্গে, যদিও সেটা বিরাট-কন্যা ভামিকা নয়। সন্তানদের প্রচারের থেকে দূরেই রাখেন দম্পতি। মুখও দেখাননি ছেলে-মেয়ের এখনো। এদিকে অনুষ্কাকে ফিরে পেয়ে, সোশ্যাল মিডিয়া উচ্ছ্বসিত হলেও, তাঁর নতুন লুক দেখে কেউ কেউ আবার হতবাক হয়েছেন।
বিজ্ঞাপনের শ্যুটে দেখা মিলল অনুষ্কা শর্মার

অনুষ্কা শর্মাকে দেখা গেল একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে, যা মঙ্গলবার শেয়ার করা হয়। ভিডিয়োটি প্রকাশের পরপরই নেটিজেনরা অনুষ্কার লুক নিয়ে আলোচনা শুরু করেন এবং অনেকেই প্রশ্ন তোলেন যে, তিনি তাঁর মুখে কোনো কসমেটিক সার্জারি করিয়েছেন কি না।
ভিডিয়োটির প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা কি এডিট করা নাকি মুখে কোনো সার্জারি করা হয়েছে? যাই হোক, মুখটা দেখতে স্বাভাবিক লাগছে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তার মুখে কিছু একটা গড়বড় আছে, ঠিক কী বুঝতে পারছি না।’ তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখানে তো চেনাই যাচ্ছে না’!
আবার অনেকেই এই সমালোচনায় না ভেসে, অভিনেত্রীর পক্ষ নিয়েছেন। একজন লেখেন, ‘আমি কিন্তু মুগ্ধ! অনুষ্কাকে পর্দায় দেখতে পেয়েই আমি যথেষ্ট খুশি।’ আরেকজন লেখেন, ‘এখানে যারা তার চেহারা নিয়ে মন্তব্য করছেন, আপনারা তো সেইসব লোক যারা অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি ভুল হলে চিৎকার করেন। দুই সন্তানের মা অনুষ্কা, এটা ভুলে যাবেন না। এক সন্তানের মা হিসেবে আমি বলতে পারি যে আগের মতো ফিট হওয়া কতটা কঠিন। আপনার মেটাবলিজম একেবারে নষ্ট হয়ে যায়, এবং মানসিকভাবে স্বাভাবিক বোধ করতেই অনেক সময় লেগে যায়। শারীরিক অবস্থার কথা তো বাদই দিন। বাইরের নারীদের প্রতি একটু সহানুভূতিশীল হন। আমি নিজেও অনুষ্কার খুব বড় ভক্ত নই। বরং আমি এই কথা বলছি আজ সব নারীদের হয়ে।’
অনুষ্কা শর্মার সাম্প্রতিক কাজ
অনুষ্কা শর্মাকে ২০১৮ সালের ‘জিরো’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। ভামিকার জন্মের পর তিনি ‘চাকদা এক্সপ্রেস’ নামের একটি ছবিতেও কাজ করেন। যেখানে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। এটি মুক্তির কথা ছিল নেটফ্লিক্সে। তবে, ছবিটির মুক্তি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
{{/usCountry}}অনুষ্কা শর্মাকে ২০১৮ সালের ‘জিরো’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। ভামিকার জন্মের পর তিনি ‘চাকদা এক্সপ্রেস’ নামের একটি ছবিতেও কাজ করেন। যেখানে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। এটি মুক্তির কথা ছিল নেটফ্লিক্সে। তবে, ছবিটির মুক্তি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
{{/usCountry}}অনুষ্কা ২০০৮ সালে শাহরুখ খানের রব নে বানা দি জোড়ি দিয়ে তাঁর ফিল্মি কেরিয়ার শুরু করেন। এরপর অভিনেত্রী ব্যান্ড বাজা বারাত, পিকে, দিল ধড়কনে দো, পরী, ফিল্লোরি এবং আরও অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন।