টলিপাড়ায় অভিনেত্রী এবং পরিচালকের সম্পর্কের সমীকরণ অনেক সময় পেশাদারিত্বের গণ্ডি ছাড়িয়ে যায়। পরিচালক কৃষ্ণেন্দু বসু, যাঁকে ইন্ডাস্ট্রির অনেকেই ভালোবেসে ‘কৃষ’ বা ‘পাপান’ বলে ডাকেন, তাঁর এবং অন্বেষা হাজরার সম্পর্কটাও ঠিক তেমনই। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের সেই কালজয়ী সাফল্যের কারিগর ছিলেন এই পরিচালক-অভিনেত্রী জুটি। এবার অন্বেষার নতুন চরিত্র ‘আনন্দী’র অভিনয়ে মুগ্ধ হয়ে ফেসবুকে দরাজ প্রশংসা করলেন কৃষ। আর সেই প্রশংসা পেয়েই আপ্লুত অন্বেষা।

পরিচালকের দরাজ সার্টিফিকেট:
বর্তমানে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে অন্ধ মেয়ের চরিত্রে দেখা মিলছে অন্বেষার। সেই অভিনয় দেখেই মুগ্ধ কৃষ্ণেন্দু বসু। তিনি সমাজমাধ্যমে অন্বেষার পারফরম্যান্সকে ‘আউটস্ট্যান্ডিং’ তকমা দিয়ে লেখেন— ‘দৃষ্টিহীন একটি চরিত্রের এই যে বহিঃপ্রকাশ, চোখ, হাত এবং মুখের পেশির যে অনবদ্য ব্যবহার... কী ভালো করেছিস!’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালির ইমোজি।
অন্বেষার আবেগী উত্তর:
পরিচালকের এই প্রশংসার স্ক্রিনশট শেয়ার করে অন্বেষা বেশ মজার ছলেই লিখেছেন, ‘ওকে তো show off করছি... কিছু করার নেই।’ কিন্তু মজা ছাপিয়ে বেরিয়ে এসেছে গভীর শ্রদ্ধা। অন্বেষা লেখেন, ‘হঠাৎ দেখলাম নোটিফিকেশন এল... উউউমামামাআআআআ! তারপর দেখি উনি প্রশংসা করেছেন। ইট মিনস আ লট পাপান।’ অভিনেত্রী আরও জানান, কৃষ্ণেন্দু বসু কাজের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে। তাই তাঁর কাছ থেকে প্রশংসা পাওয়া মানে তা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অডিটে পাশ করার মতো বিষয়!
সফল জুটির স্মৃতি:
{{/usCountry}}সফল জুটির স্মৃতি:
{{/usCountry}}অন্বেষার কেরিয়ারের অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া ধারাবাহিক ছিল ‘এই পথ যদি না শেষ হয়’। সেই সময় থেকেই কৃষ্ণেন্দু বসুর সঙ্গে তাঁর কাজের বোঝাপড়া দারুণ। এই মুহূর্তে কৃষ ‘পরিণীতা’ ধারাবাহিকটি পরিচালনা করছেন। কাজের ব্যস্ততা থাকলেও পুরনো সহকর্মীর সাফল্য যে তাঁকে তৃপ্তি দেয়, তা এই পোস্টেই স্পষ্ট। অন্বেষার কথায়, ‘তুমি কিছু বললে আমি সেটা ভীষণভাবে মেনে নিই... তা সেটা ভালো হোক কি খারাপ।’
সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার কথোপকথন দেখে মজেছেন নেটিজেনরাও। প্রিয় নায়িকাকে তাঁর ‘পাপান’-এর কাছ থেকে এমন সার্টিফিকেট পেতে দেখে খুশি ভক্তমহলও।