‘কম্পাস’ ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অন্বেষা রায় মুখোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত জীবনে তিনি নানা সময় নানা ঝড়ের মুখোমুখি হয়েছে, তারপর আবার তিনি ঘুরেও দাঁড়িয়েছেন। তবে ফের বিপর্যয় নেমে এসেছে তাঁর জীবনে। কিছু দিন আগেই জানতে পেরেছিলেন যে, তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু আচমকাই হয়ে যায় গর্ভপাত।

যে এমন ঘটনা ঘটে যাবে তা একেবারে অপ্রত্যাশিত ছিল তাঁর কাছে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন অন্বেষা। সেখান থেকে নিজেই তিনি একটি পোস্টের মাধ্যমে এই ঘটনার কথা তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী।
তিনি তাঁর স্টোরিতে প্রথমে চ্যানেল করা হাতের একটি ছবি শেয়ার করেন। তারপর হাসপাতালের বেডে বসে নিজের একটি ছবিও ভাগ করে নেন। সেটি ভাগ করে তিনি ক্যাপশনে লেখেন, ‘প্রায় মা হয়ে গিয়েছিলাম... জীবন আর কতটা কঠিন হতে পারে? অস্ত্রোপচারের কয়েক মিনিট আগে এটা পোস্ট করছি, যাতে ভবিষ্যতে ফিরে তাকিয়ে মনে করতে পারি এই যন্ত্রণাদায়ক সময়ে আমি কতটা কষ্ট সহ্য করেছি এবং কতটা শক্তিশালী ছিলাম। মানসিক ভাবে, আবেগগত ভাবে এবং শারীরিক ভাবে! কিন্তু আমি তবুও হেসেছি এবং সামনের দিকে তাকিয়েছি। আর মাত্র দুই দিন। মা দিবসের আগে... আমি প্রায় মা হয়েছিলাম... আমার দেবশিশু...।’
শুক্রবার কম্পাস’ ধারাবাহিকের শ্যুটিং চলছিল। শট দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তারপর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। এই প্রসঙ্গে তিনি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অপরিকল্পিত ভাবেই অন্তঃসত্ত্বা হয়েছিলাম আমি। বুঝতে পারিনি। দু’মাস হয়েছিল। হঠাৎই পেটে ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময়েই গর্ভপাত হয়। আমার প্রাণহানি হতে পারত। চিকিৎসক অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। আমাকে বাঁচানো কঠিন হয়ে যেত। খুব কষ্ট হয়েছে।’
{{/usCountry}}শুক্রবার কম্পাস’ ধারাবাহিকের শ্যুটিং চলছিল। শট দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তারপর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। এই প্রসঙ্গে তিনি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অপরিকল্পিত ভাবেই অন্তঃসত্ত্বা হয়েছিলাম আমি। বুঝতে পারিনি। দু’মাস হয়েছিল। হঠাৎই পেটে ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময়েই গর্ভপাত হয়। আমার প্রাণহানি হতে পারত। চিকিৎসক অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। আমাকে বাঁচানো কঠিন হয়ে যেত। খুব কষ্ট হয়েছে।’
{{/usCountry}}তিনি আরও বলেন, ‘আমার শ্যুটিংয়ের সবাই খুব ভালো। এই পরিস্থিতিতে আমাকে খুব সাহায্য করেছে। কোনও ভাবে শট শেষ করেই আমাকে হাসপাতালে নিয়ে আসে সকলে।’ তবে এত বড় একটি দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই কিছুটা ভেঙে পড়েছেন অন্বেষা।
একসময় বিয়ের পিঁড়িতে বসার কয়েকদিনের মধ্যে স্বামীকে হারিয়েছিলেন। তারপর নিজেকে সামলে নিয়ে ফের ঘর বেঁধেছেন নায়িকা। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন তিনি। তারপর ফের 'কম্পাস'-এ প্রানবন্ত চরিত্রে সকলের মন জয় করে নেন। নিজের মধ্যেই নতুন প্রানের অস্তিত্ব অনুভব করেন। কিন্তু তারপরই এই বিপর্যয়। তবে মনোবল হারাননি লড়াকু অভিনেত্রী। এই কঠিন সময়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন।