...
...
Next Story

'আমি প্রায় মা হয়ে গিয়েছিলাম…' গর্ভপাতের পর মাতৃ দিবসে আবেগঘন পোস্ট অন্বেষার!

সম্প্রতি শোনা গিয়েছে ‘কম্পাস’ ধারাবাহিকের শ্যুটিংয়ের সময় শুক্রবার অন্বেষা রায় মুখোপাধ্যায়ের গর্ভপাত হয়। আজ মাতৃদিবস, মায়েদের জন্য এই দিনটি খুবই বিশেষ। আর এই বিশেষ দিনেই ফের একবার নিজের যন্ত্রণা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Published on: May 10, 2026, 21:12:57 IST
Advertisement

সম্প্রতি শোনা গিয়েছে ‘কম্পাস’ ধারাবাহিকের শ্যুটিংয়ের সময় শুক্রবার অন্বেষা রায় মুখোপাধ্যায়ের গর্ভপাত হয়। আজ মাতৃদিবস, মায়েদের জন্য এই দিনটি খুবই বিশেষ। আর এই বিশেষ দিনেই ফের একবার নিজের যন্ত্রণা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

'আমি প্রায় মা হয়ে গিয়েছিলাম…' গর্ভপাতের পর মাতৃ দিবসে আবেগঘন পোস্ট অন্বেষার!
'আমি প্রায় মা হয়ে গিয়েছিলাম…' গর্ভপাতের পর মাতৃ দিবসে আবেগঘন পোস্ট অন্বেষার!

আরও পড়ুন: ‘কম্পাস’-এর শ্যুটিংয়ে শটের মাঝেই গর্ভপাত অন্বেষা! এখন কেমন আছেন অভিনেত্রী ?

হাসপাতালের বেডে বসে নিজের ছবি দিয়ে তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রামের পাতায় তিনি লেখেন, ‘আমি প্রায় মা হয়ে গিয়েছিলাম! এমন কিছু লড়াই আছে যা মানুষ কখনও দেখে না। একটোপিক প্রেগন্যান্সি শুধু ‘একটা শারীরিক সমস্যা’ নয়। এটা হল ভয়, বিভ্রান্তি। এমন এক যন্ত্রণা যা একই সঙ্গে আপনার শরীর ও মনের গভীরে বাসা বাঁধে। এটা হল এমন সব কথা শোনা, যা আপনি কখনও কল্পনাও করেননি যে আপনার জীবনের অংশ হয়ে উঠবে। এটা হল বিভিন্ন পরীক্ষা, স্ক্যান, অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাওয়া এবং নীরবে ভাবতে থাকা যে আপনার শরীর ঠিক থাকবে কি না। আমি এর মধ্য দিয়ে লড়াই করে গিয়েছি। আমি শারীরিক যন্ত্রণার সঙ্গে লড়াই করেছি। বিনিদ্র রাতগুলোর সঙ্গে। উদ্বেগের সঙ্গে। কোনও কিছু পুরোপুরি বোঝার সুযোগ পাওয়ার আগেই তা হারানোর মানসিক ভারের সঙ্গে। এবং তবুও… আমি টিকে গিয়েছি।'

তিনি আরও বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে বদলে দিয়েছে। এটা আমাকে উপলব্ধি করিয়েছে জীবন কতটা ভঙ্গুর, কিন্তু নারীরা কতটা শক্তিশালী। কখনও কখনও শক্তি কোনও আওয়াজ রূপে প্রকাশ পায় না। কখনও কখনও এর অর্থ হল ব্যথা নিয়েও কাজে যাওয়া। নিজে গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে যাওয়া। শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও হাসিমুখে থাকা। নীরবে কেঁদেও এগিয়ে চলা। আমি এখন সেরে উঠছি। ধীরে ধীরে। আমার শরীর ও মন যে কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তার মধ্যে দিয়ে যেতে পারার জন্য আমি নিজের উপর গর্বিত। যেসব নারী গর্ভপাত, একটোপিক প্রেগন্যান্সির সম্মুখীন হয়েছেন—আমি আপনাদের কষ্টটা বুঝি। আপনাদের যন্ত্রণাটা সত্যি। আর আপনাদের শক্তি অকল্পনীয়।’

এরপর তিনি নিজের কথাও লেখেন। তাঁর কথায়, ‘এটা আমার শেষ নয়। এটা তারই প্রমাণ যে, আমি এমন ঝড়ও কাটিয়ে উঠতে পারি, যা আমি কখনও ভাবিনি আমাকে মোকাবেলা করতে হবে।’

একসময় বিয়ের পিঁড়িতে বসার কয়েকদিনের মধ্যে স্বামীকে হারিয়েছিলেন। তারপর নিজেকে সামলে নিয়ে ফের ঘর বেঁধেছেন নায়িকা। মডেল হিসেবে কেরিয়ার শুরু করে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন তিনি। তারপর ফের 'কম্পাস'-এ প্রানবন্ত চরিত্রে সকলের মন জয় করে নেন। নিজের মধ্যেই নতুন প্রানের অস্তিত্ব অনুভব করেন। কিন্তু তারপরই শুক্রবার এই বিপর্যয়। তবে মনোবল হারাননি লড়াকু অভিনেত্রী। এই কঠিন সময়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe