হাতে লন্ঠন, গায়ে কালো জামা, ভূত বিশ্লেষণ করে হ্যালোইন পালন অপরাজিতার

৩১ অক্টোবর, বিদেশি ভূত চতুর্দশী অর্থাৎ হ্যালোইন পালন করার দিন এই দিন ছোট ছোট শিশুরা বিভিন্ন ভয়ঙ্কর বা কাল্পনিক চরিত্রের পোশাক পড়ে প্রতিবেশীদের দরজায় গিয়ে কড়া নাড়ে এবং সেখান থেকে সংগ্রহ করে চকলেট এবং মিষ্টি। 

Published on: Oct 31, 2026, 19:31:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

৩১ অক্টোবর, বিদেশি ভূত চতুর্দশী অর্থাৎ হ্যালোইন পালন করার দিন এই দিন ছোট ছোট শিশুরা বিভিন্ন ভয়ঙ্কর বা কাল্পনিক চরিত্রের পোশাক পরে প্রতিবেশীদের দরজায় গিয়ে কড়া নাড়ে এবং সেখান থেকে সংগ্রহ করে চকলেট এবং মিষ্টি। গোটা ব্যাপারটাই ভীষণ ভয়ংকর সুন্দর। তবে এটি বিদেশি উৎসব হলেও এ দেশেও এখন অনেকে পালন করেন হ্যালোইন।

ভূত বিশ্লেষণ করে হ্যালোইন পালন অপরাজিতার
ভূত বিশ্লেষণ করে হ্যালোইন পালন অপরাজিতার

বড় বড় শহরে বিভিন্ন পার্টিতে ভুতুড়ে সাজে দেখতে পাওয়া যায় মানুষকে। একেবারে বিদেশি স্টাইলে এই উৎসবটি অনেকেই নিজেদের মতো করে পালন করে। এবার কালো পোশাকে সকলের সামনে ধরা দিলেন অপরাজিতা। হ্যালোইনের দিন তিনি করলেন ভুত বিশ্লেষণ।

আরও পড়ুন: সঙ্গীতের সুরে বাঁধা হবে জীবন, পাঁচ নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবে ‘পরশমণি’

অপরাজিতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে নীল আলোয় ধরা দিয়েছেন অপরাজিতা। গায়ে কালো রঙের পোশাক। হাতে ধরা একটি লন্ডন। অন্য একটি ছবিতে আবার দেখা যাচ্ছে সামনে বেশ কয়েকটি মোমবাতি জ্বালানো। সব মিলিয়ে বেশ ভুতুড়ে পরিবেশ তৈরি করেছেন তিনি।

তবে ছবি থেকেও বেশি সুন্দর ক্যাপশন, যেটি লিখেছেন অপরাজিতা। অভিনেত্রীর কথায়, ‘ভূত মানেই শুধুমাত্র অশরীরী আত্মা নয়, কিছু মানুষ বেঁচে থেকেও ভূত হয়ে যায়। কিছু সম্পর্ক শেষ হয়েও পিছু ছাড়ে না। কিছু স্মৃতি নিঃশব্দে তাড়া করে বেড়ায় সকলকে। কখনো অতীত বর্তমানের ঘাড়ে নিঃশ্বাস ফেলে কখনো আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই খুঁজে নিতে হয় এক অচেনা অস্তিত্ব। ভয়ংকর ভুত তারা নয় যাদের আমরা দেখতে পাই না বরং সেটাই ভয়ঙ্কর ভূত যাদের আমরা ভুলতে পারি না।’

আরও পড়ুন: 'আমি নিজে দেখেছি এতগুলো বছর...', কৌশানির মতে জনপ্রিয়তা ধরে রাখার ওষুধ কী?

নিজের এই ক্যাপশনের মধ্যে অপরাজিতা এটাই বোঝাতে চেয়েছেন ভুত মানে শুধুমাত্র অশরীরী আত্মা অথবা চলে যাওয়া মানুষ নয়। ভূত হলো এমন একটি অতীত যা প্রতিনিয়ত আমাদের কষ্ট দেয়, বর্তমানকেও তাড়া করে বেড়ায় এবং ভবিষ্যৎকে নষ্ট করে দেয়। তাই এমন ভুতের থেকে অবশ্যই দূরে থাকা উচিত যে থাকলে নিজের অস্তিত্ব সংকটে পড়ে যায়।