বুধবার ছিল ভাইফোঁটা। দাদা বা ভাইয়ের মঙ্গলকামনায় ফোঁটা দিদি-বোনদের। দাদারা সামনাসামনি না থাকলে, অনলাইনে ফোঁটা দেওয়ার চল বহুদিনের। তবে মাঝেসাঝেই প্রশ্ন ওঠে, বোনেরাই বা কেন থাকবে পিছিয়ে? তাঁদের মঙ্গলকামনার কি প্রয়োজন নেই?

আর নিয়মের সেই চিরাচরিত রীতিই ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। আজকাল যেমন ‘জামাইষষ্ঠীর’ পাশপাশি চলছে ‘বউমাষষ্ঠী’, ঠিক তেমনই বোনফোঁটা নিলেন অপাজিতা। আরও একধাপ এগিয়ে পাতানো বোনকে ফোঁটা দিলেন ঋদ্ধি সেন। আর দুই তারকার শেয়ার করা পোস্টেই প্রশংসায় ভরাল নেটপাড়া।
কৌশিক-রেশমিকর বাড়িতে আয়োজন হয়েছিল বোনফোঁটার। আজকাল হামেশাই তাঁদের বাড়িতে দেখা মেলে এক খুদের। পড়শি এক কন্যাকে বোন পাতিয়েছেন ঋদ্ধি। কৌশিক-রেশমির কাছেও সে ঘরেরই মেয়ে। তাঁর থেকেই ফোঁটা নিলেন অভিনেতা। শুধু তাই নয়, পালটা দিলেন বোনফোঁটাও। সেই ছবি শেয়ার করে রেশমি লিখলেন, ‘ভাইফোঁটা ও বোনফোঁটা। যমের দুয়ারে কাঁটা ভাইয়ের জন্য পড়লে বোনের জন্যেও পড়া উচিৎ।’
ঋদ্ধি নিজেও ভাইফোঁটার ছবি ভাগ করে নিয়েছেন তাঁর প্রোফাইলে। লিখেছেন, ‘জয়ার 'প্রথম সব কিছুর' তালিকায় আজকে নতুন আশ্চর্যের সংযোজন ‘ভাই ফোঁটা’ l অবিরত দুষ্টুমি আর প্রশ্নের মাঝে আজকের বিরতি ঘটলো ছোট্ট হাতের আশীর্বাদে l’
{{/usCountry}}ঋদ্ধি নিজেও ভাইফোঁটার ছবি ভাগ করে নিয়েছেন তাঁর প্রোফাইলে। লিখেছেন, ‘জয়ার 'প্রথম সব কিছুর' তালিকায় আজকে নতুন আশ্চর্যের সংযোজন ‘ভাই ফোঁটা’ l অবিরত দুষ্টুমি আর প্রশ্নের মাঝে আজকের বিরতি ঘটলো ছোট্ট হাতের আশীর্বাদে l’
{{/usCountry}}অন্যদিকে, বোনফোঁটা পেলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। তিনি সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘আমাদের বাড়িতে শুধু ভাইদের নয়, বোনের কপালেও ফোঁটা পড়ল আজ। মানুদি আর অর্পিতা আমার কপালে ফোঁটা দিয়ে মনটাও ভরিয়ে দিল। এই প্রাপ্তি শুধু আনন্দের নয়, এক অনন্য সম্মানের। বোনের মঙ্গল চেয়েও যখন প্রদীপ জ্বলে, তখন সেই আলোয় সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে।’ কমলা রঙের শাড়িতে দেখা গেল অপরাজিতাকে।
আর দুই তারকার এই বিশেষ উদযাপন মন কেড়ে নিয়েছে নেটপাড়ার। ঋদ্ধির পোস্টে একজন লিখেছেন, ‘আজকের দিনের সেরা ছবি’। আরেকজন লেখেন, ‘কী মিষ্টি এই বাচ্চা মেয়েটা’। অপরাজিতার পোস্টে মন্তব্য পড়েছে, ‘পরিবারের সকলকে নিয়ে এভাবেই ভালোবাসায় বেঁধে থেকো।’