...
...
Next Story

'আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে...', রাহুলের মৃত্যুতে কোন ইচ্ছা অপূর্ণ থেকে গেল অপর্ণা সেনের?

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে রাহুলের করুণ পরিণতি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। রাহুল শুধু মাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন লেখক এবং সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। রাহুলের মৃত্যুতে কোন ইচ্ছা অপূর্ণ রয়ে গেল অপর্ণার?

Published on: Mar 31, 2026, 18:34:52 IST
Advertisement

মাঝেমধ্যে এমন কিছু মৃত্যুসংবাদ শুনতে হয় যার জন্য প্রস্তুত থাকেন না কেউই। শুধু মনে হয়, এই তো সেদিন দেখা হল, কত কথা হল। তারপর কোথায় যেন সব হারিয়ে গেল। টলি ইন্ডাস্ট্রির ব্যক্তিত্বদের ঠিক এই কথাই মনে হচ্ছে এখন। তালসারিতে শ্যুটিং করতে গিয়ে রাহুলের করুণ পরিণতি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ।

রাহুলের মৃত্যুতে কোন ইচ্ছা অপূর্ণ থেকে গেল অপর্ণা সেনের?
রাহুলের মৃত্যুতে কোন ইচ্ছা অপূর্ণ থেকে গেল অপর্ণা সেনের?

তবে রাহুল শুধু মাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন লেখক এবং সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। খুব সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘সহজ কথা’ খুলেছিলেন, যা খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল। এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে দেখা যায় একাধিক গুণী ব্যক্তিত্বদের, কিন্তু রাহুলের মৃত্যুতে এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসার ইচ্ছা চিরকালের জন্য অপূর্ণই থেকে গেল অভিনেত্রী অপর্ণা সেনের।

আরও পড়ুন: ৭ এপ্রিল থেকে শুরু ‘প্রতিজ্ঞা’, কোন সময়ে আসছে? কপাল পুড়ল কোন ধারাবাহিকের?

অপর্ণা সেন যে কত বড় গুণী অভিনেত্রী সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বর্তমান সময়ে তাঁকে সেইভাবে সিনেমার পর্দায় দেখতে না পাওয়া গেলেও একটা সময় টলিউডে রাজত্ব করেছিলেন তিনি। রাহুলের মৃত্যুতে মর্মাহত অভিনেত্রী লেখেন, ‘এত তাড়াতাড়ি কেন চলে যেতে হল রাহুল? এই মর্মান্তিক দুর্ঘটনা যখন ঘটল, তখন আমি কলকাতায় ছিলাম না, এখনও নেই।’

এরপরই অভিনেত্রী লেখেন, ‘তোমার পডকাস্টে আসার সুযোগ হয়নি আমার কিন্তু আশা ছিল তুমি কখনও আমাকে ডাকবে। সেটাও হল না। জানি না মরণোত্তর কোনও অস্তিত্ব থাকে কিনা মানুষের, যদি থাকে নতুন প্রাণ নিয়ে রাজ করো। আমাদের সকলের ভালোবাসা তোমার সঙ্গে রইল।’

আরও পড়ুন: 'ওর মনে একটাই প্রশ্ন গেঁথে থাকবে...', রাহুলের মৃত্যুর পর সহজকে নিয়ে যা লিখলেন ঋদ্ধি

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ‘চতুষ্কোণ’ ছবিতে অভিনয় করেছিলেন অপর্ণা সেন, রাহুল সহ আরও অনেকে। দুজনে স্ক্রিন শেয়ার না করলেও গল্পের বর্তমান এবং অতীতের মেল বন্ধনে দুজনের চরিত্রের মধ্যে তৈরি হয়েছিল একটি সূক্ষ্ম সম্পর্ক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks