সাম্প্রদায়িক বিতর্কের মধ্যেই ট্রাম্পপত্নীর তরফ থেকে ডাক পেলেন রহমান, কেন?
বিগত কিছুদিন ধরে হিন্দি চলচ্চিত্রের দিকে আঙুল তুলে বিতর্ক তৈরি করেছেন এআর রহমান। সুরকারের মতে, বলিউডের মধ্যে চলতে থাকা সাম্প্রদায়িকতার বিভেদের জন্য তিনি গত ৮ বছর ধরে কোন কাজ পাননি। রহমানের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
বিগত কিছুদিন ধরে হিন্দি চলচ্চিত্রের দিকে আঙুল তুলে বিতর্ক তৈরি করেছেন এআর রহমান। সুরকারের মতে, বলিউডের মধ্যে চলতে থাকা সাম্প্রদায়িকতার বিভেদের জন্য তিনি গত ৮ বছর ধরে কোন কাজ পাননি। রহমানের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই বিতর্কের মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্পের তরফ থেকে বিশেষ আমন্ত্রণ পেলেন সুরকার।
সাম্প্রদায়িক বিতর্কের মধ্যেই ট্রাম্পপত্নীর তরফ থেকে ডাক পেলেন রহমান
মেলানিয়ার জীবন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে যা মুক্তি পাচ্ছে শুক্রবার। ছবিটি মুক্তির আগে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বৃহস্পতিবার রাতে একটি প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন এআর রহমান।
২৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া সেই প্রিমিয়ারে রহমান ছাড়া উপস্থিত ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো, র্যাপার ওয়াকা ফ্লকা ফ্লেম এবং জর্ডান বেলফোর্ট,নিউ ইয়র্ক সিটির প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং রাজস্বসচিব স্কট বেসেন্টের মতো ব্যক্তিত্বরা।
সিনেমা প্রসঙ্গে
এই সিনেমায় শুধুমাত্র একজন ফ্যাশন অথবা কূটনীতি হিসাবে নয় ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও দেখতে পাওয়া যাবে মেলানিয়াকে। এই তথ্যচিত্রে ট্রাম্পের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ে কিভাবে মেলানিয়া কাজ করেছেন সেটাও দেখানো হবে। ব্রেট ্যাটনার পরিচালিত এই ছবিতে অন্যান্য প্রযোজকদের সঙ্গে একজন প্রযোজক হিসাবে দেখানো হয়েছে মেলানিয়াকেও।
অ্যামাজনের সঙ্গে প্রায় ৪০ মিলিয়ন ডলারের এই তথ্যচিত্র তৈরি করতে। ছবিটি আমেরিকায় দেড় হাজারের বেশি হলে মুক্তি পাবে। যদিও অগ্রিম বুকিং-এ একেবারেই ভালো ফলাফল করতে পারেনি সিনেমাটি কারণ গত বৃহস্পতিবার পর্যন্ত মাত্র তিনটি টিকিট বিক্রি হয়েছে এই তথ্যচিত্রের।
Home/Entertainment/সাম্প্রদায়িক বিতর্কের মধ্যেই ট্রাম্পপত্নীর তরফ থেকে ডাক পেলেন রহমান, কেন?