...
...
Next Story

আশা ভোঁসলের স্মৃতিতে বিশেষ পদক্ষেপ এআর রহমানের, সঙ্গী হলেন শাহরুখও

প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ সংগীত প্রজেক্ট আনতে চলেছেন এআর রহমান। গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। শিল্পীর অবদানকে সম্মান জানানোর জন্যই এই বিশেষ পদক্ষেপ রহমানের। তবে তিনি একা নন, থাকবেন শাহরুখ খানও।

Published on: Aug 17, 2026, 14:01:51 IST
Advertisement

প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ সংগীত প্রজেক্ট আনতে চলেছেন এআর রহমান। গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। শিল্পীর অবদানকে সম্মান জানানোর জন্যই এই বিশেষ পদক্ষেপ রহমানের। তবে তিনি একা নন, থাকবেন শাহরুখ খানও।

আশা ভোঁসলের স্মৃতিতে বিশেষ পদক্ষেপ এআর রহমানের, সঙ্গী হলেন শাহরুখও
আশা ভোঁসলের স্মৃতিতে বিশেষ পদক্ষেপ এআর রহমানের, সঙ্গী হলেন শাহরুখও

এই খবর নিজেই জানিয়েছেন রহমান। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সংগীত শিল্পী লিখেছেন, ‘কিংবদন্তি আশা তাইয়ের স্মরণে তৈরি এই মিউজিক ভিডিও অংশগ্রহণ করতে রাজি হয়েছেন শাহরুখ খান। শাহরুখ তোমাকে অনেক ধন্যবাদ। আশাজির স্মৃতিতে তৈরি এই মিউজিক ভিডিওর অংশ হতে রাজি হওয়ার জন্য।’

আরও পড়ুন: শেষ মুহূর্তে পরিবর্তন, সম্পিতার বিপরীতে রাহুল নন, অভিনয় করবেন অন্য অভিনেতা

তবে আশা ভোঁসলের প্রয়াণের পর নয় বরং সংগীত শিল্পী বেঁচে থাকাকালীনই এই প্রজেক্ট তৈরীর পরিকল্পনা করা হয়েছিল। ইচ্ছে ছিল এটি সঙ্গীত শিল্পীর হাতে তুলে দেওয়া কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হল না। তবে ভিডিওই শুধু শাহরুখ খান নন, ভারতের বিভিন্ন সংগীত শিল্পীরা কণ্ঠ মেলাবেন। থাকবে প্রয়াত সঙ্গীতশিল্পীর নিজস্ব রেকর্ড করা বেশ কিছু অংশ।

আরও পড়ুন: পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?

প্রসঙ্গত, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার ফলে গত ১২ এপ্রিল পরলোক গমন করেন আশা ভোঁসলে। মুম্বইয়ের শিবাজী পার্ক শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আমির খান থেকে শুরু করে শাহরুখ খান, শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন বলিউডের নামিদামি তারকারা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe