...
...
Next Story

Aratrika-Puja: ননদ বৌদির রিইউনিয়ন, সিনেমা হলে চুটিয়ে মজা আরাত্রিকা-পূজার

Aratrika-Puja: ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে ননদ বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন আরাত্রিকা মাইতি এবং পূজা বণিক। এরপর দুজনেই ভিন্ন ধারাবাহিকে অন্য চরিত্রে অভিনয় করেছেন কিন্তু আজও এই ননদ বৌদির কেমিস্ট্রি মানুষের মনে জায়গা করে রেখেছে।

Published on: Jun 29, 2026, 21:01:01 IST
Advertisement

Aratrika-Puja: ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে ননদ বৌদির চরিত্রে অভিনয় করেছিলেন আরাত্রিকা মাইতি এবং পূজা বণিক। এরপর দুজনেই ভিন্ন ধারাবাহিকে অন্য চরিত্রে অভিনয় করেছেন কিন্তু আজও এই ননদ বৌদির কেমিস্ট্রি মানুষের মনে জায়গা করে রেখেছে। তবে ধারাবাহিকের পর্দায় এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা না গেলেও ব্যক্তিগত জীবনে মাঝেমধ্যেই দেখা করেন তাঁরা।

ননদ বৌদির রিইউনিয়ন
ননদ বৌদির রিইউনিয়ন

তেমনই সম্প্রতি দুজনে মিলে দেখতে গিয়েছিলেন সিনেমা। ‘ম্যায় বাপাস আয়ুঙ্গা’ ছবি দেখতে গিয়ে দুজনে করলেন চুটিয়ে মজা। পপকর্ন কেনা থেকে শুরু করে সিনেমা দেখে কেঁদে ভাসানো, জোর কদমে চলতে থাকলো দুই বন্ধুর আনন্দের মুহূর্ত তৈরি করা।

আরও পড়ুন: চেয়েছিলেন অটোগ্রাফ, পান গোটা ঠিকানা, কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?

সেই দিনের কিছু মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা, যার ক্যাপশনে পূজা লিখেছেন, ‘ওরু আর তার পূজা দিদি। আমরা আবার ফিরে এলাম অনেক নস্টালজিয়া নিয়ে। একসঙ্গে হাসলাম, কাঁদলাম আর অনেকটা আনন্দ করলাম। একদমই সিনেমার মতোই।’

ভিডিও নেপথ্যে শুনতে পাওয়া যাচ্ছে আরাত্রিকার গলা। সিনেমা দেখতে দেখতে একজনের চোখে জল অন্যজনের কাঁদার চোটে মেকআপ উঠে যাওয়া, আর সঙ্গে নিয়ে ফেরা একরাশ আনন্দ আর ভালো মুহূর্ত।

প্রসঙ্গত, আরাত্রিকা ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যদিকে পূজা অভিনয় করছেন ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে অনুভবের বৌদির চরিত্রে। এই দুই ননদ বৌদির কেমিস্ট্রি আবার ছোট পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks