...
...
Next Story

সব গুজবের শেষ, নতুন উদ্যমে ফিরল ‘উজ্জ্বলা’, আরাত্রিকার অভিনয় মুগ্ধ করল সকলকে

জোয়ার ভাঁটা ধারাবাহিকের গল্প অনুযায়ী নিশার হাতে মৃত্যু হবে উজির। এই কথা জানাজানি হতেই খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি এবার জোয়ার ভাঁটা ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে না আরাত্রিকা মাইতিকে?

Published on: Jul 11, 2026, 18:31:41 IST
Advertisement

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী নিশার হাতে মৃত্যু হবে উজির। এই কথা জানাজানি হতেই খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল, তাহলে কি এবার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে না আরাত্রিকা মাইতিকে? আবার এও শুনতে পাওয়া যাচ্ছিল, শ্রুতির সঙ্গে সমস্যা হওয়ার কারণেই নাকি আরাত্রিকা ধারাবাহিক ছেড়ে দিয়েছেন।

সব গুজবের শেষ, নতুন উদ্যমে ফিরল ‘উজ্জ্বলা’
সব গুজবের শেষ, নতুন উদ্যমে ফিরল ‘উজ্জ্বলা’

যদিও সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আরাত্রিকা বলেছিলেন, ‘প্রমো দেখে অনেকেই প্রশ্ন তুলছেন। কিন্তু এটুকুই বলবো আগামীদিনে অনেক চমক রয়েছে। একটা ধামাকা হবে। তবে এইটুকু বলব, আরাত্রিকা থাকছে কোথাও যাচ্ছে না।’

আরও পড়ুন: ‘শেষ কথাটা আর হয়নি’, রাহুলের মৃত্যুর পর কোন উপলব্ধি হয় যিশুর?

অভিনেত্রীর এই মন্তব্যের পরেই ধারাবাহিকে দেখানো হয়, বোম ব্লাস্ট হলেও সেখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারে আরাত্রিকা ওরফে উজ্জ্বলা। নিজেকে উদ্ধার করে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে পারে সে। উজ্জ্বলা বেঁচে আছে, সেটা যতটা মানুষকে শান্তি দিয়েছে তার থেকেও বেশি আরাত্রিকার ওই কয়েক মিনিটের পারফরম্যান্স মানুষকে মুগ্ধ করেছে।

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই আরাত্রিকার অভিনয়ের জয় জয়কার শুনতে পাওয়া যাচ্ছে। তেমনি একটি ফ্যান পেজের পোস্ট করা ছবি শেয়ার করে আরাত্রিকা লিখেছেন, ‘সৎ পথে চলে বলেই পদে পদে হেরে যায় কিন্তু মিথ্যে আর অন্যায়ের কাছে মাথা নোয়ায় না। শেষ নিঃশ্বাস অব্দি সে লড়াই করে। এই সমাজে উজ্জ্বলারা মরে না। দ্বিগুণ শক্তি নিয়ে ঠিক ফিরে আসে। তাকে প্রতিরোধ করা যায় না। উজ্জ্বলারাই ইতিহাস, তারা ফুরিয়ে যায় না।’

আরও পড়ুন: একেবারেই পছন্দ নয় আরবানা, তাও কেন সেখানে ফ্ল্যাট কিনেছিলেন কৌশিক-চূর্ণী?

দুই বোনের গল্প নিয়ে শুরু হওয়া ‘জোয়ার ভাঁটা’ শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। আরাত্রিকা আর শ্রুতির প্রাণঢালা অভিনয় এই সিরিয়ালের প্রাণভ্রমরা। তবে বোনকে হত্যার দায়ে অভিযুক্ত নিশা কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এখন সেই দিকেই নজর দর্শকদের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks