প্রতিবছর দুর্গাপুজোয় অনেকেই চলে যান গ্রামের বাড়িতে, অনেকে পাড়ার মণ্ডপে সময় কাটান অনেকে আবার চলে যান ঘুরতে। ভ্রমণপ্রেমী মানুষরা পুজোর কটা দিন একান্তে সময় কাটানোর জন্য পাড়ি দেন অজানার উদ্দেশ্যে। তেমনই একজন হলেন আরাত্রিকা মাইতি, যিনি পুজোর কটা দিন একেবারে নিজের মতো সময় কাটানোর জন্য পাড়ি দিয়েছেন পাহাড়ে।

কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গী করে বেশ কিছু ছবি পোস্ট করে আরাত্রিকা লিখেছেন, সবার থেকে অনেক দূরে, আরো অনেক উঁচুতে (পাহাড়ে) শুভ মহানবমী। পাহাড়ের কোল থেকেই সকলের উদ্দেশ্যে নবমীর শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিনেত্রী। বিগত বেশ কিছুদিন ধরে নিজের টাইমলাইনে আরাত্রিকা মন খারাপের কথা পোস্ট করছিলেন, এবার সেই মন খারাপ কাটাতেই পাহাড়ের কোলকে বেছে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: একে অন্যের উপহারে সাজলেন সাহেব-সুস্মিতা, অষ্টমীর দিনেই কি ঘোষণা বিয়ের তারিখ?
বিগত কিছু দিনে আরাত্রিকার পোস্টে বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা, একা থাকার কথা, নিজের সঙ্গে সময় কাটানোর কথা বারবার উঠে এসেছে। এর আগেও পাহাড়ের কোল থেকে আর অভিনেত্রী একটি ছবি পোস্ট করে লেখেন, একটু শান্তির খোঁজে, নির্জন পাহাড়ের কোলে।
কিসের শান্তি খোঁজার জন্য তিনি বারবার পাহাড়ের কোলে ছুটে যাচ্ছেন? কাজের বাইরে নিজেকে কেন এতটা একা করে দিয়েছেন তিনি? কার সঙ্গে মনোমালিন্য হয়েছে? কাজ না ব্যক্তিগত জীবন, কোনটা নিয়ে খারাপ নায়িকার? মুখ ফুটে কিছু বলেননি অভিনেত্রী।
আরও পড়ুন: রিল-রিয়েল হল এক, অষ্টমীর সন্ধ্যায় রাজকুমারকে পাশে নিয়ে পুজোয় মাতলেন সৌরভ
প্রসঙ্গত, এই মুহূর্তে জোয়ার ভাঁটা ধারাবাহিককে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে উজি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই প্রথম একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিরিয়ালে শ্রুতি দাসের বোনের চরিত্রে রয়েছেন আরাত্রিকা। মাঝে শ্রুতির সঙ্গে মনোমালিন্য হয়েছিল আরাত্রিকার কিন্তু পরে তা মিটে যায়। এবারেও কি তেমন কিছু ঘটেছে, জানা যায়নি।