ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা মাইতি নিজের অভিনয় গুণ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আরাত্রিকা তার অভিনয় জীবন শুরু করেছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণি-তে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর অগ্নিশিখা ধারাবাহিকে 'শিখা' চরিত্রে দেখা যায় আরাত্রিকাকে। তবে অভিনেত্রী দর্শকদের নজরে আসেন। জি বাংলার মেগা ধারাবাহিক খেলনা বাড়ি-র মাধ্যমে। এই ধারাবাহিকে 'মিতুল' চরিত্রে তার দুর্দান্ত অভিনয় তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। তারপর মিঠিঝোরা-তে কাজ, সবশেষে বর্তমানে জোয়ার ভাঁটা ধারাবাহিকে।

জোয়ার ভাঁটা ধারাবাহিকে শুধুমাত্র আরাত্রিকার অভিনয়ই দর্শকদের মন কাড়েনি, সঙ্গে জনপ্রিয়তা পেয়েছে আরাত্রিকা ও অভিষেক বীর শর্মার জুটি। অর্থাৎ উজি আর ঋষি। এমনকী, নেটপাড়ায় চোখ রাখলেই দেখা যায়, অনেকেরই মত বাস্তবেও প্রেম করছেন এই দুই তারকা।
বরাবরই অভিষেক ও আরাত্রিকা একে-অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করে এসেছেন। এবার স্টোরি উইথ সাহানা পডকাস্টে অভিনেত্রী জানালেন যে, যখন তাঁদের নিয়ে বারাবারিটা মারাত্মক পর্যায়ে পৌঁছয়, তখন তাঁর ‘বিরক্ত লাগে’। এমনিতে তিনি মনে করেন, তাঁদের রসায়ন পর্দায় সুন্দর করে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন বলেই, দর্শক এমন একটা ধরাণা তৈরি করেছে।
আরাত্রিকার কথায়, ‘সিরিয়ালের জুটির জন্য খুবই ভালো। কারণ জুটিতে একটা ভালো কেমিস্ট্রি দেখেছে বলেই বাস্তবে রিলেট করেছে। এটাকে আমি পজিটিভ হিসেবেই নিচ্ছি। তবে এটা যখন খুব বাড়াবাড়ি দিকে চলে যায়, তখন খুব সমস্যা হয়।’
সঙ্গে সিরিয়ালের নায়ক-নায়িকাদের সঙ্গে নাম জড়িয়ে এই ধরনের গুঞ্জন নিয়ে আরাত্রিকাকে বলতে শোনা যায়, ‘আজকে আমার না হয় কোনো সম্পর্ক নেই, কোনো প্রেমিক নেই। কিন্তু যদি থাকত, তাহলে তো আরাত্রিকার ব্যক্তিগত জীবন নিয়ে এত টানাটানিটা সমস্যার হয়ে দাঁড়াত। উজিকে নিয়ে বলা হত ঠিক আছে। এগুলোতে তো ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে। কারণ যেটা নয়, যেটা ভুল, সেটাকে সত্যি বলে চালানোর কোনো মানেই হয় না শুধু টিআরপি-র কারণে।’
{{/usCountry}}সঙ্গে সিরিয়ালের নায়ক-নায়িকাদের সঙ্গে নাম জড়িয়ে এই ধরনের গুঞ্জন নিয়ে আরাত্রিকাকে বলতে শোনা যায়, ‘আজকে আমার না হয় কোনো সম্পর্ক নেই, কোনো প্রেমিক নেই। কিন্তু যদি থাকত, তাহলে তো আরাত্রিকার ব্যক্তিগত জীবন নিয়ে এত টানাটানিটা সমস্যার হয়ে দাঁড়াত। উজিকে নিয়ে বলা হত ঠিক আছে। এগুলোতে তো ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে। কারণ যেটা নয়, যেটা ভুল, সেটাকে সত্যি বলে চালানোর কোনো মানেই হয় না শুধু টিআরপি-র কারণে।’
{{/usCountry}}