...
...
Next Story

'প্রথমে ভাবলাম সুচিত্রা সেন…', টানা চোখ, খোলা চুলে আরাত্রিকা ছবি দিতেই ফের মহানায়িকার সঙ্গে তুলনা টানলেন নেটিজেনরা

আরাত্রিকা মাইতির নানা লুক মাঝে মধ্যেই উঠে আসে চর্চায়। বিশেষ তাঁর কাজল কালো দুটো চোখের চাহনিতে অনেকেই খুঁজে পান মহানায়িকার ঝলক। আর আবার ফের সেই লুকে তিনি ঝড় তুললেন সমাজমাধ্যমে। নেটিজেনরা ভরে দিলেন ভালোবাসা আর প্রশংসায়।

Published on: Jan 22, 2026, 15:02:54 IST
Advertisement

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। কুড়ির গণ্ডি পার করার আগেই সাফল্য তাঁর কাছে এসে ধরা দিয়েছে। তাঁর ছবি মেগা তো রয়েছেই। তবে আরও একটি বিষয় নিয়ে তিনি চর্চায় থাকেন, তা হল নায়িকার লুক। তাঁর নানা লুক মাঝে মধ্যেই উঠে আসে চর্চায়। বিশেষ তাঁর কাজল কালো দুটো চোখের চাহনিতে অনেকেই খুঁজে পান মহানায়িকার ঝলক। আর আবার ফের সেই লুকে তিনি ঝড় তুললেন সমাজমাধ্যমে। নেটিজেনরা ভরে দিলেন ভালোবাসা আর প্রশংসায়।

'প্রথমে ভাবলাম সুচিত্রা সেন…', টানা চোখ, খোলা চুলে আরাত্রিকা ছবি দিতেই ফের মহানায়িকার সঙ্গে তুলনা টানলেন নেটিজেনরা
'প্রথমে ভাবলাম সুচিত্রা সেন…', টানা চোখ, খোলা চুলে আরাত্রিকা ছবি দিতেই ফের মহানায়িকার সঙ্গে তুলনা টানলেন নেটিজেনরা

আরও পড়ুন: 'জোর করে একাকীত্বের এই মুহূর্তগুলিতে…', হঠাৎ কেন এমন পোস্ট আরাত্রিকার?

বৃহস্পতিবার নায়িকা তাঁর বেশ কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সব ছবিগুলি ছিল সাদা-কালো। সুতির শাড়ি সঙ্গে খোলা চুলে নজর কাড়েন আরাত্রিকা। তবে সব থেকে বেশি যা সকলের নজর কেড়েছে তা হল নায়িকার কাজলটানা চোখ আর এক্সপ্রেশন। কখন টানা টানা চোখে তিনি ছুঁড়ে দিয়েছেন মায়া ভরা চাহনি। আবার কখনও আড় চোখে পিছনে ফিরে তাকিয়েছেন রহস্য ভরে। কখনও বা ছুঁড়ে দিয়েছেন তীক্ষ্ণ নজর। ছবিগুলি পোস্ট করে আরাত্রিকা ক্যাপশনে লেখেন, ‘মেঘ আসে এলোকেশে, ছুঁয়ে দিলেই সব চুপ। সেই মেঘবালিকার গল্প হোক, শহরজুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তার ডাকনাম..…।’

আরও পড়ুন: একের পর এক হিট ছবি রয়েছে মিমির ঝুলিতে, 'অভিনয় করব না আমি ১০ বছর পর…’, তার সত্ত্বেও বড় সিদ্ধান্ত মিমির!

আরও পড়ুন: মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে কেন দেখা গেল না সৌমিতৃষাকে? ‘মিটিংটা ক্যানসেল…’, যা বললেন নায়িকা

কাজের সূত্রে, একই চ্যানেলে পরপর তিনটি হিট মেগা উপহার দিয়েছেন নায়িকা। ‘খেলনা বাড়ি’, ‘মিঠিঝোরা’র পর বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন আরাত্রিকা। ইতিমধ্যেই বড় পর্দাতেও ডেবিউ সেরেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’তে তাঁকে দিব্যজ্যোতি দত্তের বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় দেখা গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe