Aratrika Maity: 'আমার থেকে দূরেই থাক, তোকে ভালোবাসি না...', কার উদ্দেশ্যে লিখলেন আরাত্রিকা?

Aratrika Maity: ভালোবাসা শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকার মধ্যেই আবদ্ধ থাকে তা কিন্তু নয়, পরিবারের অন্য সদস্য অথবা খুব কাছের বন্ধুকেও ভালোবাসি বলা যায় নির্দ্বিধায়। আর ভালবাসা থাকলে যে ঈর্ষা থাকবে তা বলাই বাহুল্য। এই ভালোবাসা আর ঈর্ষার মেলবন্ধন দেখতে পাওয়া গেল আরাত্রিকা মাইতির পোস্ট দেখে।

Apr 14, 2026, 19:21:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Aratrika Maity: ভালোবাসা শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকার মধ্যেই আবদ্ধ থাকে তা কিন্তু নয়, পরিবারের অন্য সদস্য অথবা খুব কাছের বন্ধুকেও ভালোবাসি বলা যায় নির্দ্বিধায়। আর ভালবাসা থাকলে যে ঈর্ষা থাকবে তা বলাই বাহুল্য। এই ভালোবাসা আর ঈর্ষার মেলবন্ধন দেখতে পাওয়া গেল আরাত্রিকা মাইতির পোস্ট দেখে।

'আমার থেকে দূরেই থাক, তোকে ভালোবাসি না...', কার উদ্দেশ্যে লিখলেন আরাত্রিকা?
'আমার থেকে দূরেই থাক, তোকে ভালোবাসি না...', কার উদ্দেশ্যে লিখলেন আরাত্রিকা?

প্রিয় বন্ধুর জন্মদিন, হয়তো এখন তেমন ভাবে দেখা হয় না আর। কিন্তু তা বলে ভালোবাসা তো আর কমে যায় না! তাই প্রিয় বন্ধুর জন্মদিনে বেশ কিছু ছবি পোস্ট করে আরাত্রিকা লেখেন, ‘জন্মদিন, তাই ছবি দিলাম। কিন্তু ভালো তোকে বাসি না। আমাকে ভুলেই থাক, আর আমার থেকে দূরেই থাক। (তোর বন্ধুদের নিয়ে)। তাতে আমার যদিও কিছু আসে যায় না।’

আরও পড়ুন: আবার পর্দায় একসঙ্গে দেবলীনা-কনীনিকা, সমাজের কোন ঘটনাকে তুলে ধরা হবে সিনেমায়?

ক্যাপশন দেখে খুব স্পষ্ট যে দুই বন্ধুর মধ্যে ভালোবাসা বেশ গভীর। প্রিয় বন্ধুকে অন্যের সঙ্গে দেখলে যে রাগ হয় তারই বহিঃপ্রকাশ রয়েছে এই লেখায়। বন্ধুত্ব আর ঈর্ষার মেলবন্ধনে তৈরি ভালবাসায় তৈরি হয়েছে দুই প্রিয় বন্ধুর গল্প।

আরাত্রিকার কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, বন্ধু তো থাকলে এমন জেলাসি থাকেই। ঈর্ষা যদি না থাকে তাহলে আর বন্ধু কিসের? আরাত্রিকা এই বন্ধুত্বের পোস্টে সেই প্রিয় বন্ধুকে ট্যাগও করেছেন। অভিনেত্রীর প্রিয় বন্ধুটির নাম সংযুক্তা ঘোষ।

আরও পড়ুন: 'খুব তাড়াতাড়ি এই মানুষের তালিকা সামনে আনব...', ট্রোলারদের কড়া হুঁশিয়ারি অপরাজিতার, কী পদক্ষেপ করবেন

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের পোস্টে একা থাকার কথা উল্লেখ করেছিলেন অভিনেত্রী। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকলেও দিনের শেষে বড্ড একা বোধ হয় তাঁর। তবে নিজের লেখার মাধ্যমে তিনি এও জানিয়েছিলেন, সারাদিনের মধ্যে ভালোবাসা বলতেই বাবা-মা আর নেটফ্লিক্স। এছাড়া কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতেই ভালোবাসেন তিনি।