দিল্লির সফদরজং হাসপাতালে শুয়েই অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। এমনকী, সোমবার, ২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফে সংসদ ভবন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে, তা সফল করার আহ্বান জানিয়েছেন তিনি একটি হাতে লেখা চিঠির মাধ্যমে। শনিবার যেভাবে ‘বলপূর্বক’ তাঁকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ, তা ঘিরে আপাতত সমালোচনা গোটা দেশে।

গুটিকয়েক তারকা মুখ খুলেছেন সোনম ওয়াংচুককে নিয়ে। টলিপাড়ার কথা ধরলে সেই সংখ্যা আরও কম। তবে একটি দীর্ঘ পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সারেগামাপা-খ্যাত আরাত্রিকা সিনহা। বরাবরই রাজনৈতিক থেকে সামাজিক ইস্যুতে খোলামেলাভাবে কথা বলতে দেখা গিয়েছে বছর ১৬-র এই মেয়েটিকে। এমনকী রিয়েলিটি শো-তে থাকাকালীন তাঁর পরিচিতি তৈরি হয়েছিল ‘খুদে কমরেড’ হিসেবে। সোনম ওয়াংচুক ও সিজেপি-র সমর্থনে পোস্ট এল আরাত্রিকার থেকে শনিবার রাতে।
আরাত্রিকা তাঁর পোস্টে লিখেছেন-
‘কয়েক দিন ধরে আমি ভাবছিলাম, নীরবতা শুধু ক্ষমতায় থাকা মানুষদেরই। এখন বুঝতে পারছি, এই নীরবতা তার চেয়েও অনেক বড়। লক্ষ লক্ষ ফলোয়ার্স, অর্থ, ব্লু টিক, মাইক্রোফোন আর ক্যামেরা থাকা কত মানুষ স্বেচ্ছায় আরামদায়ক নীরবতা বেছে নিয়েছেন। যারা নিরাপদ সময়ে কথা বলার একটি সুযোগও হাতছাড়া করেন না, তাঁরই আজ একজন মানুষ অনশন করে নিজের জীবন ঝুঁকির মুখে ফেললেও কিছু বলার নেই।’
‘স্বাস্থ্যের অবনতি হওয়ার পর সোনম ওয়াংচুককে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁকে ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, স্বামীর চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট দেখতে দেওয়া হয়নি এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদেরও দেখা করতে দেওয়া হয়নি। এদিকে অভিজিৎ দিপকের অভিযোগ, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার আগে বিক্ষোভ চলাকালীন পুলিশ তাঁর উপর হামলা চালায়।’
{{/usCountry}}‘স্বাস্থ্যের অবনতি হওয়ার পর সোনম ওয়াংচুককে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁকে ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, স্বামীর চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট দেখতে দেওয়া হয়নি এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদেরও দেখা করতে দেওয়া হয়নি। এদিকে অভিজিৎ দিপকের অভিযোগ, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার আগে বিক্ষোভ চলাকালীন পুলিশ তাঁর উপর হামলা চালায়।’
{{/usCountry}}‘মানুষ আসলে কিসের অপেক্ষা করছে? কারও শারীরিক অবস্থা যেন আর ফেরানো না যায়—তার? আরও একটি হৃদয়বিদারক শিরোনামের? নাকি ইতিহাস একদিন প্রশ্ন করবে— তখন সবাই কোথায় ছিল? সোনম গুরুত্বপূর্ণ।’
যদিও বলিউডের বহু তারকা ক্রমাগত সোনম ওয়াংচুকের সমর্থনে কথা বলে চলেছেন। যার মধ্যে রয়েছেন শাবানা আজমি, সোনাক্ষি সিনহা, বিশাল দাদলানি, দিয়া মির্জা-র মতো তারকারাও।
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি করানোর পরেও সোনম ওয়াংচুকের অনশন ভাঙানো যায়নি। নিজের লেখা চিঠিটি রবিবার স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর হাত দিয়ে পাঠিয়েছেন সোনম, তাতে লেখা রয়েছে, ‘২০ জুলাই, দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। ভয়মুক্ত ভারত, অন্যায়মুক্ত ভারত।’ সোনমের সমাজমাধ্যমেও এই চিঠি প্রকাশ করা হয়েছে। শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোনম অনশন শুরু করেন ২৮ জুন থেকে। যন্তর মন্তরের সামনে নতুন করে অনশন শুরু করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে।