টেলিপাড়ার আনাচে-কানাচে বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন— চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং অভিনেতা অর্ণব। পর্দার রসায়ন নাকি বাস্তবেও গড়িয়েছে, এই নিয়ে টলিপাড়ায় কানাঘুষো কম হচ্ছিল না। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড সেরিমানির (Award Ceremony) রেড কার্পেটে হাজির হয়ে এই ‘প্রেমচর্চা’র আগুন যেন এক ঝটকায় আরও বাড়িয়ে দিলেন স্বস্তিকা। তবে তিনি সোজা ব্যাটে খেলেননি, বরং নিজের অন-স্ক্রিন চরিত্রের আশ্রয় নিয়ে সাংবাদিকদের গুগলি দিলেন।

টেলিভিশনের পর্দায় এখন স্বস্তিকা অভিনয় করছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে, যেখানে তাঁর কো-স্টার হলেন অর্ণব। বাস্তবে তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে যখন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সরাসরি প্রশ্ন করেন, তখন স্বস্তিকা বুদ্ধিদীপ্ত ও মিষ্টি হেসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা বিশ্বাস করছো তো স্বস্তিকা-অর্ণব প্রেম করছে? তাহলেই ‘বিদ্যা-রাজঋত’ জুটি সফল!’
বাস্তবের গুঞ্জন নাকি পর্দার ম্যাজিক?
স্বস্তিকার এই চতুর জবাব কিন্তু প্রেমচর্চাকে স্রেফ উড়িয়ে দেয়নি, বরং আরও একটু রহস্য জিইয়ে রাখল। তিনি পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন যে, পর্দায় ‘বিদ্যা’ এবং ‘রাজঋত’ হিসেবে তাঁদের রসায়ন এতটাই নিখুঁত এবং বাস্তবসম্মত যে, সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত তাঁদের বাস্তবের প্রেমিক-প্রেমিকা বলে ভুল করছেন। আর একজন অভিনেতার কাছে অন-স্ক্রিন চরিত্রের এই বাস্তবধর্মী গ্রহণযোগ্যতাই তো সবচেয়ে বড় সাফল্য।
নেটপাড়ায় জল্পনা তুঙ্গে
স্বস্তিকার এই জবাবের পর ভক্তদের মনে কৌতুহল কিন্তু কমেনি। অনেকেই মনে করছেন, ‘ডুবে ডুবে জল খাওয়া’র এই রসায়নের পেছনে স্রেফ অভিনয়ের চেয়েও বেশি কিছু থাকতে পারে। যদিও তারকা জুটি আপাতত পুরো ক্রেডিটটাই দিচ্ছেন তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রিকে।
টলিপাড়ার অন্যতম ‘টক অফ দ্য টাউন’ ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম, মান-অভিমান আর তারপরেই সেই হাই-প্রোফাইল বিচ্ছেদ— সব মিলিয়ে স্বস্তিকা দত্তর প্রেম নিয়ে একটা সময় নেটপাড়ায় চর্চার অন্ত ছিল না। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। শোভন এখন সোহিনীতে থিতু। অন্যদিকে অর্ণবও ভালোবেসে হাত ধরেছিলেন কো-স্টার (অনস্ক্রিন বউদি) ইপ্সিতার। প্রেম বিয়ে ওবধি গড়িয়েছিল (রেজিস্ট্রি ম্যারেজ) কিন্তু আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অর্ণব। আপতত নায়ক সিঙ্গল। তাই কি দুয়ে দুয়ে চার করছেন সকলে? বাকিটা সময় বলবে!
{{/usCountry}}টলিপাড়ার অন্যতম ‘টক অফ দ্য টাউন’ ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম, মান-অভিমান আর তারপরেই সেই হাই-প্রোফাইল বিচ্ছেদ— সব মিলিয়ে স্বস্তিকা দত্তর প্রেম নিয়ে একটা সময় নেটপাড়ায় চর্চার অন্ত ছিল না। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। শোভন এখন সোহিনীতে থিতু। অন্যদিকে অর্ণবও ভালোবেসে হাত ধরেছিলেন কো-স্টার (অনস্ক্রিন বউদি) ইপ্সিতার। প্রেম বিয়ে ওবধি গড়িয়েছিল (রেজিস্ট্রি ম্যারেজ) কিন্তু আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অর্ণব। আপতত নায়ক সিঙ্গল। তাই কি দুয়ে দুয়ে চার করছেন সকলে? বাকিটা সময় বলবে!
{{/usCountry}}