পর্দার রহস্য সমাধান করতে নেমেছিলেন ঠিকই, কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের রহস্য নিয়ে যে এভাবে নাজেহাল হতে হবে, তা হয়তো ভাবেননি সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘কুহেলি’ সিরিজের প্রচার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হতেই ধেয়ে এল সেই অমোঘ প্রশ্ন— “বিয়ের সানাই কি তবে বাজল বলে? সুখবর কবে মিলছে?”

সুস্মিতার হাসি বনাম সহ-শিল্পীদের গুগলি:
বিয়ের প্রশ্ন শুনেই চেনা ছকে হাসিমুখে তা এড়ানোর চেষ্টা করেছিলেন সুস্মিতা। কিন্তু পাশে যদি ঋদ্ধিমা ঘোষ, অঙ্গনা রায় বা পরিচালক অদিতি রায়ের মতো ‘দুষ্টু’ বন্ধুরা থাকেন, তবে পার পাওয়া কি এতই সহজ? সুস্মিতা যখন বিষয়টি ধামাচাপা দিতে চাইছেন, ঠিক তখনই সটান পরিচালক অদিতি রায় বলে বসলেন, “আমিও কিন্তু চারদিকে এমনটাই শুনছি!” পরিচালকের এই মন্তব্যে তখন রীতিমতো অপ্রস্তুত নায়িকা।
ঋদ্ধিমার মোক্ষম চাল ও ‘এভি’ রহস্য:
সবচেয়ে মজার ছকটি কষলেন ঋদ্ধিমা ঘোষ। সুস্মিতার পা টানতে তিনি হঠাৎ প্রশ্ন করেন, “আচ্ছা বল তো, অডিও ভিস্যুয়ালকে সংক্ষেপে কী বলা হয়?” সরল মনে সুস্মিতা উত্তর দেন, “এভি” (AV)। ব্যস! উত্তর পাওয়া মাত্রই হাসির রোল ওঠে সবার মধ্যে। সুস্মিতা বুঝতে পারেন, ঋদ্ধিমা আসলে ‘কথা’ ধারাবাহিকের নায়ক অর্থাৎ সাহেবের নাম তাঁর মুখ দিয়ে কৌশলে বলিয়ে নিলেন। সুস্মিতার বোকা বনে যাওয়ার অভিব্যক্তি তখন দেখার মতো!
সাহেব-সুস্মিতা রসায়ন:
{{/usCountry}}সাহেব-সুস্মিতা রসায়ন:
{{/usCountry}}সাহেব ভট্টাচার্যের সঙ্গে সুস্মিতার বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রিতে কারো অজানা নয়। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে বারবার উস্কে দিয়েছে। এবার সহ-শিল্পীদের এই প্রকাশ্য ‘লেগপুলিং’ যেন সেই জল্পনাতেই সিলমোহর দিল। সুস্মিতা বারবার মুখ লুকোনোর চেষ্টা করলেও, অঙ্গনা থেকে ঋদ্ধিমা— কেউ তাঁকে ছাড়তে নারাজ।
‘কুহেলি’র রহস্যের সমাধান সিরিজে হবে ঠিকই, কিন্তু সাহেব-সুস্মিতার বিয়ের রহস্যের সমাধান কবে হবে? আপাতত সেই ‘এভি’ মন্ত্র জপেই দিন গুনছেন ভক্তরা।