...
...
Next Story

Ujan Ganguly: এই গায়িকাই কি কৌশিক-চূর্ণীর হবু বউমা? প্রেমের গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন উজান!

‘কাতুকুতু বুড়ো’ ছবির শুটিং ও গান রেকর্ডিংয়ের সময় থেকে পরিচালক উজান গাঙ্গুলী এবং নবাগতা রাপূর্ণা ভট্টাচার্যের মধ্যে প্রেমের গুঞ্জন টলিপাড়ায় ছড়িয়ে পড়েছে। সত্যি কি প্রেম করছেন দুজনে?

Published on: Jul 3, 2026, 20:16:00 IST
Advertisement

কৌশিক-চূর্ণীর ‘লক্ষ্মী ছেলে’ উজান। পড়াশোনায় তুখোড় এই তারকা পুত্র ভালোবাসার টানেই টলিপাড়ায় পা দিয়েছেন। কারণ অভিনয় আর পরিচালনা তাঁর রক্তে। বাবা-মা'র সুযোগ্য উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জাত চিনিয়েছেন তিনি। এবার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন উজান। ওঁর পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি ‘কাতুকুতু বুড়ো’ (Katukutu Buro)। তবে ছবি মুক্তির আগেই টলিপাড়ার অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে এক নতুন প্রেমের গুঞ্জন।

এই গায়িকাই কি কৌশিক-চূর্ণীর হবু বউমা? প্রেমের গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন উজান!
এই গায়িকাই কি কৌশিক-চূর্ণীর হবু বউমা? প্রেমের গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন উজান!

ছবির নবাগত অভিনেত্রী তথা গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য (Rapurna Bhattacharyya)-র সঙ্গে উজানের প্রেমের চর্চা এখন বিনোদন জগতে হট কেক। শোনা যাচ্ছে, তাঁদের এই সম্পর্কের কথা দুই পরিবারও নাকি ভালোভাবেই অবগত। অবশেষে এই জল্পনা ও প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুললেন খোদ উজান।

‘কাতুকুতু বুড়ো’র নতুন গান ও উজান-রাপূর্ণার কেমিস্ট্রি

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কাতুকুতু বুড়ো’ ছবির একটি নতুন গান। এই গানটির বিশেষত্ব হলো, গানটি লিখেছেন স্বয়ং পরিচালক উজান এবং তিনি নিজেই তা গেয়েছেন। অন্যদিকে, এই গানে নারী কণ্ঠশিল্পী হিসেবে পাওয়া গিয়েছে রাপূর্ণা ভট্টাচার্যকে, যিনি এই ছবিতে অভিনয়ও করছেন। গানটি তৈরি করতে গিয়েই দুজনের অফ-স্ক্রিন কেমিস্ট্রি ও কাছাকাছি আসার গুঞ্জন দানা বেঁধেছে।

প্রেমের এই জল্পনা নিয়ে টিভি নাইন বাংলার (TV9 Bangla) তরফে সরাসরি প্রশ্ন করা হলে উজান অত্যন্ত পরিপক্কভাবে জবাব দেন। তিনি বলেন, ‘এই ছবিটা তৈরি করার সময়ে একটা টিম হিসাবে আমরা যাঁরা কাজ করেছি, সবার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর এই নির্দিষ্ট গানটা তৈরির ক্ষেত্রে আমি আর রাপূর্ণা একটা টিম হিসাবে কাজ করেছি। সেই কারণেই আমাদের মধ্যে একটা বিশেষ বন্ডিং বা সমীকরণ তৈরি হয়েছে।’

ছেলের ছবিতে চূর্ণী, অন্যদিকে এই মাসে বড়পর্দায় কৌশিক-চূর্ণী যুগলবন্দি

উজানের এই আগামী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাঁর মা চূর্ণী গঙ্গোপাধ্যায়। তবে শুধু ছেলের ছবিই নয়, আগামি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের পরিচালনায় তৈরি বহুল প্রতীক্ষিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ (Aajo Ardhangini)। এর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছিল, তাই এই সিক্যুয়েল বা নতুন পর্বটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।

‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে কৌশিকের পরিচালনায় চূর্ণীর পাশাপাশি দেখা যাবে জয়া আহসান, কৌশিক সেন, এবং অম্বরীশ ভট্টাচার্যের মতো তুখোড় অভিনেতা-অভিনেত্রীদের।

উজানের কেরিয়ার

রসগোল্লা ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ সেরেছেন অভিনেতা উদান। এরপর লক্ষ্মী ছেলে ছবিতে অভিনয় করেন বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায়। এরপর লম্বা বিরতি। গত বছর নেটফ্লিক্স প্ল্যাটফর্মে সাড়া ফেলেছিল উজান পরিচালিত অ্যানিমেশন ছবি কুরুক্ষেত্র: দ্য গ্রেট অফ মহাভারত (Kurukshetra: The Great War of Mahabharata)। এবার ফিচার ফিল্ম পরিচালনায় কৌশিক পুত্র।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe