...
...
Next Story

দিয়েছেন বাবার দ্বিতীয় বিয়ে, ২৩ বছরের ছোট সৎ বোনকে কতটা আগলান আরবাজ-পুত্র? জানালেন সলমনের নতুন ভাই বউ

২৪-এ পা দিলেন আরবাজ-মাইকার ছেলে আরহান খান। ২৩ বছরের ছোট বোনকে কতটা আগলে রাখেন আরহান? তাঁর জন্মদিনে খোলসা করলেন আরবাজ-পত্নী শুরা খান।

Published on: Nov 10, 2026, 11:01:41 IST
Advertisement

দেখতে দেখতে চব্বিশে পা দিলেন মালাইকা অরোরা ও আরবাজ খানের ছেলে আরহান খান (Arhaan Khan)। এই বিশেষ দিনে পরিবারের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। বাবা আরবাজ খান, মা মালাইকা অরোরা থেকে শুরু করে সৎমা শূরা খান— সকলেই সোশাল মিডিয়ায় আরহানকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

দিয়েছেন বাবার দ্বিতীয় বিয়ে, ২৩ বছরের ছোট সৎ বোনকে কতটা আগলান আরবাজ-পুত্র? জানালেন সলমনের নতুন ভাই বউ
দিয়েছেন বাবার দ্বিতীয় বিয়ে, ২৩ বছরের ছোট সৎ বোনকে কতটা আগলান আরবাজ-পুত্র? জানালেন সলমনের নতুন ভাই বউ

তবে সব আলোচনার মাঝে আলাদা করে নজর কেড়েছে সৎমা শূরা খান-এর পোস্ট এবং ছোট্ট সৎবোন সিপারা-র প্রতি আরহানের মিষ্টি টান।

সিপারার জন্য বার অনেকটাই উঁচুতে তুলেছ!”— শূরার আবেগঘন পোস্ট:

আরহান এবং তাঁর ছোট বোন সিপারার বেশ কিছু মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেন শূরা খান। ছবিতে কখনো ছোট বোনের পুতুলের মাঝে খেলা করতে, আবার কখনো সিপারার ছোট্ট হাত ধরে থাকতে দেখা গেছে আরহানকে।

ক্যাপশনে শূরার সংযোজন, ‘যতদিন তোমাকে চিনেছি, একজন ভালো ছেলে ও দারুণ বন্ধু হিসেবে তোমাকে দেখেছি। কিন্তু একজন বড় দাদা হিসেবে তোমাকে দেখা একেবারেই এক নতুন আবিষ্কার! তুমি যে মাপকাঠি তৈরি করেছ, তাতে সিপারা ভবিষ্যতে হয়তো অন্য কারোর সঙ্গে মানিয়েই নিতে পারবে না! ও সত্যিই খুব ভাগ্যবান বোন। শুভ জন্মদিন আরহান!’

এই পোস্টের জবাবে বোন সিপারার প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে আরহান লেখেন— ‘গোটা ফ্যামিলি এক তরফ, সিপারা এক তরফ!’ (একদিকে পুরো পরিবার, আর অন্যদিকে সিপারা!)।

ছেলের ২৪ বছর পূর্তিতে এক দীর্ঘ ও ভাবপ্রবণ বার্তা পোস্ট করেছেন আরবাজ খান। তিনি লেখেন, ‘২৪ বছরের ভালোবাসা, ২৪ বছর ধরে তোকে নিয়ে গর্ববোধ করা। তোর বাবা হতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। আজ তোকে একজন পরিণত ও আত্মবিশ্বাসী যুবক হতে দেখে বুকটা গর্বে ভরে ওঠে। জীবনের সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করার শক্তি পাক তোর মন। আর মনে রাখিস, যত বয়সই বাড়ুক না কেন, তুই চিরকাল আমার সেই ছোট্ট ছেলেটাই থাকবি।’

মালাইকা অরোরার ভালোবাসা:

ছেলের সঙ্গে পুরোনো এবং অদেখা কিছু সুন্দর ছবি শেয়ার করে মালাইকা অরোরা লিখেছেন, ‘এমন কোনো পাহাড় নেই যা চড়া যাবে না... আমার বেবি বয়, তোকে শুভ জন্মদিন! তোকে সবথেকে বেশি ভালোবাসি!’

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিয়ে করার পর ২০০২ সালে জন্ম হয় আরহানের। দীর্ঘ ১৯ বছরের বৈবাহিক জীবনের পর ২০১৭ সালে আরবাজ ও মালাইকার বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০২৩ সালের ২৪শে ডিসেম্বর মেকআপ আর্টিস্ট শূরা খানকে বিয়ে করেন আরবাজ। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের কন্যাসন্তান সিপারা-র জন্ম হয়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks