প্লেব্যাক গানের জগৎ থেকে অবসরের ঘোষণা করলেও সংগীতপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছেন অরিজিৎ সিং। সংগীতজগতে ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে দেশজুড়ে কনসার্ট সফরে বেরোবেন জনপ্রিয় এই গায়ক। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশের ন’টি শহরে মঞ্চ মাতাবেন তিনি। আর এই সফর ঘিরেই সামনে এসেছে টিকিটের চমকে দেওয়ার মতো দাম। কোথাও টিকিটের দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে, আবার কোথাও বিশেষ প্রিমিয়াম প্যাকেজের মূল্য পৌঁছেছে ১১.৮ লক্ষ টাকায়!

অরিজিতের কনসার্টের টিকিটের দাম কত?
অরিজিৎ সিংয়ের এই বিশেষ সফরের টিকিটের দাম শহর এবং আসনের বিভাগ অনুযায়ী আলাদা রাখা হয়েছে। আহমেদাবাদে কনসার্টের প্রাথমিক আসনের টিকিটের দাম ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তবে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ১৫ জনের জন্য নির্ধারিত প্রিমিয়াম লাউঞ্জ প্যাকেজের দাম ১১.৮ লক্ষ টাকা।
টিকিট বিক্রির সহযোগী সংস্থা থাম্পএনের তথ্য অনুযায়ী, অন্যান্য শহরেও উচ্চমূল্যের হসপিটালিটি টেবিলের দাম প্রায় ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মধ্যে। এই বিশেষ প্যাকেজগুলিতে থাকছে সোফায় বসার ব্যবস্থা, বিনামূল্যে পানীয়, আলাদা প্রবেশপথ এবং পৃথক শৌচাগারের সুবিধা। পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের জন্য ছোট ভিডিয়ো তৈরির সুযোগও রাখা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়াম টেবিল বিভাগের প্রায় ৬০ শতাংশ ইতিমধ্যেই বুক হয়ে গিয়েছে। ফলে অরিজিতের লাইভ পারফরম্যান্স দেখার জন্য অনুরাগীদের মধ্যে যে যথেষ্ট আগ্রহ রয়েছে, তা স্পষ্ট।
কোন শহরে কবে অনুষ্ঠান করবেন অরিজিৎ?
২০২৭ সালের জানুয়ারিতে আহমেদাবাদ থেকে শুরু হবে অরিজিৎ সিংয়ের এই দেশব্যাপী সফর। যদিও বাদ গিয়েছে কলকাতা। মে মাসে হায়দরাবাদে শেষ হবে তাঁর কনসার্ট ট্যুর। প্রকাশিত সূচি অনুযায়ী, অনুষ্ঠানগুলি হবে—
- আহমেদাবাদ: ৯ জানুয়ারি ২০২৭
- চণ্ডীগড়: ২৩ জানুয়ারি ২০২৭
- জয়পুর: ৭ ফেব্রুয়ারি ২০২৭
- মুম্বই: ২০ ফেব্রুয়ারি ২০২৭
- বেঙ্গালুরু: ১৩ মার্চ ২০২৭
- নয়াদিল্লি: ২৭ মার্চ ২০২৭
- পুণে: ১০ এপ্রিল ২০২৭
- ইন্দোর: ১ মে ২০২৭
- হায়দরাবাদ: ১৫ মে ২০২৭
২০২৭ সালের জানুয়ারিতে আহমেদাবাদ থেকে শুরু হবে অরিজিৎ সিংয়ের এই দেশব্যাপী সফর। যদিও বাদ গিয়েছে কলকাতা। মে মাসে হায়দরাবাদে শেষ হবে তাঁর কনসার্ট ট্যুর। প্রকাশিত সূচি অনুযায়ী, অনুষ্ঠানগুলি হবে—
- আহমেদাবাদ: ৯ জানুয়ারি ২০২৭
- চণ্ডীগড়: ২৩ জানুয়ারি ২০২৭
- জয়পুর: ৭ ফেব্রুয়ারি ২০২৭
- মুম্বই: ২০ ফেব্রুয়ারি ২০২৭
- বেঙ্গালুরু: ১৩ মার্চ ২০২৭
- নয়াদিল্লি: ২৭ মার্চ ২০২৭
- পুণে: ১০ এপ্রিল ২০২৭
- ইন্দোর: ১ মে ২০২৭
- হায়দরাবাদ: ১৫ মে ২০২৭
এই সফরের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতাদের সামনে সরাসরি গান গাইবেন অরিজিৎ। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর তাঁর এই মঞ্চ-সফর ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
‘ফেম গুরুকুল’ থেকে জনপ্রিয়তার শিখরে
২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে জাতীয় স্তরে পরিচিতি পেয়েছিলেন অরিজিৎ সিং। এরপর নিজের কণ্ঠের জাদুতে হিন্দি সংগীতজগতে তৈরি করেছেন স্বতন্ত্র পরিচিতি। ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘কেশরিয়া’, ‘আপনা বনা লে’ এবং ‘ঝুমে জো পাঠান’-এর মতো গান তাঁকে দেশের অন্যতম জনপ্রিয় গায়কে পরিণত করেছে।
সাম্প্রতিক কাজের ক্ষেত্রেও রয়েছে বড় চমক। পরিচালক নীতেশ তিওয়ারির আসন্ন ছবি ‘রামায়ণ’-এর জন্য ‘জয় জয় রাম’ গানটি গেয়েছেন অরিজিৎ। এই ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, রবি দুবে ও সানি দেওলের মতো তারকারা। ছবিটি ২০২৬ সালের ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা।