সোনু নিগমের বাড়িতে ১৫ বছর পর অরিজিৎ! কোনও বিশেষ চমক দিতে চলেছেন তাঁরা?

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং চলতি বছরে ঘোষণা করেছেন যে, তিনি প্লেব্যাক থেকে সরে যাচ্ছেন। ভবিষ্যতে নতুন কোনও সিনেমায় আর কাজ করবেন না। এই ঘোষণা সংগীতজগতে রীতিমতো চাঞ্চল্যে সৃষ্টি করেছিল। তবে এবার সোনু নিগমের বাড়িতে গেলেন গায়ক।

Published on: Apr 9, 2026, 23:39:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং চলতি বছরে ঘোষণা করেছেন যে, তিনি প্লেব্যাক থেকে সরে যাচ্ছেন। ভবিষ্যতে নতুন কোনও সিনেমায় আর কাজ করবেন না। এই ঘোষণা সংগীতজগতে রীতিমতো চাঞ্চল্যে সৃষ্টি করেছিল। তবে এবার সোনু নিগমের বাড়িতে গেলেন গায়ক।

সোনু নিগমের বাড়িতে ১৫ বছর পর অরিজিৎ! কোনও বিশেষ চমক দিতে চলেছেন তাঁরা?
সোনু নিগমের বাড়িতে ১৫ বছর পর অরিজিৎ! কোনও বিশেষ চমক দিতে চলেছেন তাঁরা?

আরও পড়ুন: স্নেহের সঙ্গে 'ধুরন্ধর' রণবীরের গালে হাত বোলালেন 'কিং' শাহরুখ! উচ্ছ্বসিত নেটপাড়া

বৃহস্পতিবার সোনু নিগম নিজেই সেই ছবি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে কালো জ্যাকেট ও নেভি ব্লু টাউজারে দেখা যাচ্ছে। অন্যদিকে, সোনুকে দেখা যায় সাদা হাফ প্যান্ট ও শার্টে। প্রথম ছবিতে অরিজিতের কপালে সোনু নিগমকে চুমু খেতেও দেখা যায়। তাছাড়াও দেখা যায় অরিজিৎ সোনু নিগমের জন্য একটি বিশেষ উপহারও এনেছেন। জানেন কী সেই উপহার? একটি গাছ।

আরও পড়ুন: 'মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়…', রাহুলের অকাল প্রয়াণে টলিপাড়াকে প্রিয়াঙ্কার বার্তা

সোনু নিগম ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘থ্রোব্যাক: ১৩ জানুয়ারি ২০২৬, আমার আদরের অরিজিৎ সিং আমার বাড়িতে। প্রায় ১৫ বছর পর। এই বছরগুলোতে ওঁর পথ চলার জন্য আমি খুব গর্বিত। আর ও খুব ভালো করেই জানে আমি ওঁকে কতটা ভালোবাসি। ওঁর আনা গাছটা আমার মন্দিরকে সাজিয়ে রেখেছে।’

আরও পড়ুন: অনুষ্কা-তামান্না-সামান্থা নন ইনি দক্ষিণ ভারতের সব থেকে ধনী নায়িকা! সম্পত্তির পরিমাণ ২০০ কোটি

গায়ক বাকি অতিথিদের ব্যাপারেও লেখেন, 'তারপর আমার ছোট্ট জিনিয়াস শাশ্বত আর ম্যাজিকও আরও ভালোবাসা অ্যাড করতে হাজির হল। আমি হয়তো শাশ্বতের শিস দিয়ে 'সোনা সোনা' গানটা পরিবেশন করার দৃশ্যটা শেয়ার করব.. এটা সবচেয়ে মিষ্টি একটা দৃশ্য.. কিন্তু.. সেই সিদ্ধান্তটা আমি পরে নেব..। দেখা যাক কতজন এটা দেখতে চায়।'

তাঁদের এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই তাঁদের ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘বাংলার জামাইয়ের সঙ্গে বাংলার ছেলে। দু’জনেই আমার পছন্দের।' আর একজন লেখেন, ‘দু’জনকে এক ফ্রেমে দেখে মনটা ভীষণ খুশি লাগছে।' আর একজন লেখেন, ‘দেশের সবচেয়ে বহুমুখী প্রতিভার অধিকারী দু’জন গায়ক।'