...
...
Next Story

ফ্যান হো তো এইসা! অরিজিৎকে দেখতে সাইকেলে মালদহ থেকে জিয়াগঞ্জ আসছেন এক ভক্ত

টিভির ওপারে যে শিল্পীদের দেখতে পাওয়া যায় তাদের একবার চোখের সামনে দেখার জন্য মানুষ কি না করতে পারে! কেউ প্রিয় তারকাকে নিয়ে কবিতা লেখে কেউ আবার একঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে তারকার বাড়ির সামনে।

Published on: Aug 24, 2026, 20:29:12 IST
Advertisement

টিভির ওপারে যে শিল্পীদের দেখতে পাওয়া যায় তাদের একবার চোখের সামনে দেখার জন্য মানুষ কি না করতে পারে! কেউ প্রিয় তারকাকে নিয়ে কবিতা লেখে কেউ আবার একঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে তারকার বাড়ির সামনে। কিন্তু এবার মালদহের এক যুবক এমন একটি কাজ করে দেখালো যা হয়তো অনেকে স্বপ্নেও ভাবতে পারবে না।

অরিজিৎকে দেখতে সাইকেলে মালদহ থেকে জিয়াগঞ্জ আসছেন এক ভক্ত
অরিজিৎকে দেখতে সাইকেলে মালদহ থেকে জিয়াগঞ্জ আসছেন এক ভক্ত

অরিজিৎ সিং, তাঁর ব্যক্তিত্বকে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। যার গানে মাতোয়ারা হয় ছোট থেকে বড় সকলেই, সেই অরিজিৎ সিংকে একবার চোখের দেখা দেখার জন্য মালদহের এক ভক্ত সাইকেল চালিয়ে এলেন জিয়াগঞ্জে।

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

ওই যুবকের নাম গণেশ শেখ। ২৩ বছরের এই যুবকের বাড়ি মালদহের বামনগোলা থানার জামতলা এলাকায়। পাড়ার সকলে বালুরঘাট পাকুয়া নামে চেনে এই যুবককে। চতুর্থ শ্রেণী অব্দি পড়াশোনা করলেও গণেশের স্বপ্ন আকাশ ছোঁয়া। সেই স্বপ্নকে চোখে নিয়েই প্যাডেলে ঘর দিয়ে ২০০ কিলোমিটার পথ অতিক্রম করলো সে।

অরিজিৎ সিংকে একবার চোখের সামনে দেখায় এবং তার সঙ্গে ছবি তোলা, এই স্বপ্ন নিয়েই গত রবিবার ভোর চারটে নাগাদ সাইকেল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সাইকেলে লাগানো ভারতের জাতীয় পতাকা আর হাতে লেখা একটি পোস্টার। পোস্টারে বড় বড় করে লেখা, এক সফর, এক স্বপ্ন, এক মুলাকাত, ২০০ কিলোমিটার সাইকেল যাত্রা। অরিজিৎ সিং স্যারের সঙ্গে দেখা করার জন্য।

বুধবার ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ওই যুবক ফরাক্কার বিডিও দপ্তরের সামনে পৌঁছে যান সোমবার দুপুর ১১:৩২ মিনিট নাগাদ। পথ বাকি প্রায় ৮৯ কিলোমিটার। কিন্তু ঘুরপথে যাওয়ার জন্য গণেশকে পার করতে হবে ২০০ কিলোমিটার। ছোট থেকেই যে গায়কের গান শুনে সে বড় হয়েছে, তাঁকে একবার চোখের সামনে দেখার জন্যই এত তোড়জোড়।

তবে এই প্রথমবার নয়। এর আগেও সাইকেল করে একাধিক সেলিব্রেটির সঙ্গে দেখা করেছিলেন গণেশ। হার্দিক পান্ডিয়ার সঙ্গেও নাকি তিনি দেখা করেছেন বলে দাবি ওই যুবকের। এবার তাঁর গন্তব্য জিয়াগঞ্জ, স্বপ্ন অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks