...
...
Next Story

Arijit Singh: বহরমপুরের হাসপাতালে অরিজিৎ! অসুস্থতা না অন্য কারণ? চিন্তায় নেট পাড়া

Arijit Singh: যতই খ্যাতি বা অর্থ তিনি উপার্জন করুন না কেন, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের তিনি একেবারে ঘরের ছেলে। কখনও বাজারে মাছ কিনছেন তিনি কখনও আবার স্কুটি করে ঘুরে বেড়াচ্ছেন গোটা জিয়াগঞ্জ।

Published on: Jun 28, 2026, 21:19:55 IST
Advertisement

Arijit Singh: যতই খ্যাতি বা অর্থ তিনি উপার্জন করুন না কেন, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের তিনি একেবারে ঘরের ছেলে। কখনও বাজারে মাছ কিনছেন তিনি কখনও আবার স্কুটি করে ঘুরে বেড়াচ্ছেন গোটা জিয়াগঞ্জ। পৃথিবী জুড়ে যার এত খ্যাতি, সেই অরিজিৎ কিন্তু মাটিতে পা রেখেই চলতে ভালোবাসেন। এমন একজন মনের মানুষকে যখন হঠাৎ করে চিকিৎসা কেন্দ্রে দেখতে পাওয়া যায়, তখন খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে ওঠেন ভক্তরা।

বহরমপুরের হাসপাতালে অরিজিৎ!
বহরমপুরের হাসপাতালে অরিজিৎ!

কী ঘটেছে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিৎ সিং-এর একটি ছবি, যা দেখে গায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সকলে। বহরমপুরে একটি চিকিৎসা কেন্দ্রে খুব সাদামাটা পোশাকে দেখা গিয়েছে অরিজিৎকে, যদিও তিনি এমন ভাবেই সব জায়গায় ধরা দেন কিন্তু যেহেতু স্থানটি চিকিৎসা কেন্দ্র, তাই চিন্তা থেকেই যায়।

আরও পড়ুন: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

সমাজ মাধ্যমে এক ভক্তের হাত ধরে ছবিটি ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে চিকিৎসার কেন্দ্রের কর্মী এবং ভক্তদের ভিড়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন অরিজিৎ। পরনে কমলা রঙের পাঞ্জাবি। মুখে এক ফোঁটা বিরক্তির ছাপ নেই।

তবে অরিজিৎ কেন চিকিৎসা কেন্দ্রে গিয়েছেন বা তিনি সত্যিই অসুস্থ কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে অরিজিৎকে নিয়ে সকলের এই চিন্তা আরও একবার প্রমাণ করে দেয়, তিনি সকলের কথাটা মনের মানুষ।

প্রসঙ্গত, চলতি বছরে হঠাৎ অরিজিৎ ঘোষণা করেন তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না। শুধুমাত্র নিজের জন্যই গান করবেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এই ঘোষণা সকলের মন ভেঙে দেয়। যদিও অরিজিৎ পরে জানান, তিনি ২০২৭ পর্যন্ত প্লেব্যাক সিঙ্গিং করবেন কারণ যে চুক্তি আগে থেকে হয়ে রয়েছে, সেই চুক্তি অনুযায়ী কিছু গান গাওয়া এখন বাকি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks