তিনি যখন মঞ্চে ওঠেন, তখন কোটি কোটি মানুষের হৃদয় উথাল-পাতাল হয়। মুম্বই শহরের বিলাসবহুল জীবন ছেড়ে তিনি ভালোবাসেন নিজের মাটির কাছাকাছি থাকতে, মায়ানগরী তাঁকে মায়ায় বাঁধতে পারেনি। তিনি আর কেউ নন, বলিউডের শীর্ষস্থানীয় বাঙালি সংগীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। শিকড়ের সঙ্গে জুড়ে থাকা গায়ক ফের একবার নেটপাড়া জয় করলেন।

সম্প্রতি নদিয়ার এক অতি সাধারণ ধাবায় কোনও আড়ম্বর ছাড়াই খেতে ঢুকে পড়েছিলেন অরিজিৎ। আলু পরোটার জন্য বিশেষ সুখ্যাতি রয়েছে সেই ধাবার, যার দাম মাত্র ৬০ টাকা। তেমনই সাধারণ মানের হোটেলে খেতে হাজির অরিজিৎ।
সেখানে বাবুর্চি ও কর্মচারীদের সাথে হাসিমুখে ছবিও তুললেন তিনি। ধাবা কর্তৃপক্ষের শেয়ার করা সেই ছবি ও অভিজ্ঞতা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
‘ধাবার ইতিহাসে এক স্মরণীয় দিন’— উচ্ছ্বসিত কর্তৃপক্ষ
নদিয়ার ওই সাধারণ ধাবা— ‘পিএম ইন ধাবা’ (PM Inn Dhaba)-র ফেসবুক পেজ থেকে অরিজিতের কিচেনে তোলা এই চমৎকার ছবিটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে ধাবা কর্তৃপক্ষ লিখেছেন: ‘আজ আমাদের ইতিহাসে এক স্মরণীয় দিন! প্রখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং আজ আমাদের ধাবাতে এসে খাবার উপভোগ করেছেন। এরপর তিনি আমাদের কিচেনে এসে পুরো টিমের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটিয়েছেন এবং সবার সঙ্গে ছবি তুলেছেন। এটি আমাদের জন্য সত্যিই গর্বের ও আনন্দের একটি মুহূর্ত। আপনার এই আন্তরিকতা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ, অরিজিৎ স্যার।'
সাধারণত বড় বড় তারকারা যেখানে বিলাসবহুল রেস্তোরাঁ ছাড়া খান না, সেখানে অরিজিৎ সিংয়ের পছন্দ একেবারেই সাধারণ বাঙালি খাবার। তৃপ্তি করে খাওয়ার পর ওখানকার কর্মচারীদের অনুরোধ ফেলেননি গায়ক। সোজা রান্নাঘরে গিয়ে শেফ ক্যাপ পরা রাঁধুনি এবং বাকি কর্মীদের সাথে পোজ দেন। ছবিতে ওঁর সেই চেনা একমাথা কোঁকড়ানো চুল, সাধারণ সাদা কুর্তা এবং পরনে ট্রাউজার্স— তারকা সুলভ কোনো অহংকারই ওঁর মধ্যে দেখা যায়নি।
{{/usCountry}}সাধারণত বড় বড় তারকারা যেখানে বিলাসবহুল রেস্তোরাঁ ছাড়া খান না, সেখানে অরিজিৎ সিংয়ের পছন্দ একেবারেই সাধারণ বাঙালি খাবার। তৃপ্তি করে খাওয়ার পর ওখানকার কর্মচারীদের অনুরোধ ফেলেননি গায়ক। সোজা রান্নাঘরে গিয়ে শেফ ক্যাপ পরা রাঁধুনি এবং বাকি কর্মীদের সাথে পোজ দেন। ছবিতে ওঁর সেই চেনা একমাথা কোঁকড়ানো চুল, সাধারণ সাদা কুর্তা এবং পরনে ট্রাউজার্স— তারকা সুলভ কোনো অহংকারই ওঁর মধ্যে দেখা যায়নি।
{{/usCountry}}‘আসি তাহলে…’— অরিজিতের ব্যবহারে মুগ্ধ নেটপাড়া
খাওয়াদাওয়া ও ফোটোসেশন পর্ব শেষ করে ধাবা থেকে বেরোনোর সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নেড়ে অরিজিৎ চিরপরিচিত বাঙালি কায়দায় বলেন, 'আসি তাহলে…'। ওঁর মুখে এই সাধারণ বিদায় সম্ভাষণ এবং মাটির মানুষসুলভ আচরণ দেখে ধাবার মালিক থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা আবারও ওঁর প্রেমে পড়েছেন। ছবির কমেন্ট বক্সে অনুরাগীরা লিখছেন— ‘টাকা-পয়সা, খ্যাতি মানুষকে যে অন্ধ করতে পারে না, তার জীবন্ত উদাহরণ হলেন অরিজিৎ সিং।’