দিল্লিতে ছাত্রদের উপর হওয়া লাঠিচার্জের বিরোধিতা করতেই আক্রমণের শিকার অরিজিৎ সিং। একটি বিশেষ দল-এর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় যাকে বলে রে রে করে তেড়ে এসেছেন। কেউ বলছেন ‘আপনাকে এখন ঘেন্না করি’, তো কেউ বলছেন, ‘আর আপনার গান শুনব না’! তবে এসবে পাত্তা দিতে যে নারাজ অরিজিৎ বুঝিয়ে দিলেন বুধবার একের পর এক টুইটে। স্পষ্টটই তিনি বেশ বিরক্ত। বিকেলের দিকে একটি টুইটে গায়ক প্রশ্ন তুললেন-'ধান্দাবাজরা এমন ক্ষেপে যায় কেন?'

অরিজিৎ তাঁর whoami অ্যাকাউন্টটি থেকে এক্স প্ল্য়াটফর্মে লিখেছেন, ‘আমি তো সাধারণ কথা বলেছিলাম। ধান্দাবাজরা এমন ক্ষেপে যায় কেন? এই তো কদিন আগে আমরা জনসাধারণ একটা দলকে বাড়ি ঢুকতে দিয়েছিষ। আমরা ঢুকে দিয়েছি তাই ঢুকেছিস। এবার আর কোথায় কোথায় ঢুকবি বাপ। আগে থাকতে বলে দে। সেদিন আমার কবিতাটা নিয়ে যেখানে সেখানে চেচামেচি করলি। তা বেশ করলি। এখন তোদের নিয়ে লিখব ভাবি। কিন্তু এখন নাকি বাংলায় কিছু বললে হাজত বাস হচ্ছে? সত্যি কথা? তা হাজতে কত জন ধরে? জায়গা আছে?’
‘শোন বাচ্চা, উপরে যে বসে বসে হাওয়া খাচ্ছে, যেদিন দরকার লাগবে তোমার পিছনে হাওয়া দিয়ে দেবে। মাসি হোক বা মেসো, আসতে করে কেশো’।, আরও লেখেন অরিজিৎ এক টুইটে।
এর আগে এক নেটিজেন যখন তাঁকে বলেন যে, তিনি আগে অরিজিৎকে পছন্দ করতেন, গান ভালোবাসতেন, এখন তাঁকে ঘেন্না করেন, তখন গায়ক পালটা লেখেন, ‘আমার সব গান প্লে লিস্ট থেকে মুছে ফেলো। আমার অস্তিত্বকেই অস্বীকার করো। কিন্তু তাতে আমি আমার মতামত থেকে কেন সরে আসব?’
তবে নিজের টুইটের জবাবে একাধিকবার অরিজিৎকে স্পষ্ট করতে দেখা গিয়েছে যে, তিনি কোনোভাবেই ককরোচ জনতা পার্টির সাপোর্টার নন। এটাও বুঝতে পেরেছেন এই বিরোধে এখন অনেক মানুষ ঢুকে পড়েছে নিজেদের কার্যসিদ্ধির আশায়। সঙ্গে তিনি মনে করেন, সরকারের উচিত ছিল কথা বলে আগেই এতদূর জলঘোলা হতে না দেওয়া। সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন যেভাবে কিছু মিডিয়া ঘুরিয়ে তাঁর কথা জনসাধারণের সামনে তুলে ধরছে। রইল অরিজিতের সেরকমই কিছু জবাবের স্ক্রিনশট-
{{/usCountry}}তবে নিজের টুইটের জবাবে একাধিকবার অরিজিৎকে স্পষ্ট করতে দেখা গিয়েছে যে, তিনি কোনোভাবেই ককরোচ জনতা পার্টির সাপোর্টার নন। এটাও বুঝতে পেরেছেন এই বিরোধে এখন অনেক মানুষ ঢুকে পড়েছে নিজেদের কার্যসিদ্ধির আশায়। সঙ্গে তিনি মনে করেন, সরকারের উচিত ছিল কথা বলে আগেই এতদূর জলঘোলা হতে না দেওয়া। সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন যেভাবে কিছু মিডিয়া ঘুরিয়ে তাঁর কথা জনসাধারণের সামনে তুলে ধরছে। রইল অরিজিতের সেরকমই কিছু জবাবের স্ক্রিনশট-
{{/usCountry}}দিল্লি পুলিশের বিরোধিতায় মুখ খুলেছেন একাধিক তারকা। যার মধ্যে রয়েছেন স্বরা ভাস্কর, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, সোনাক্ষী সিনহা, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ-এর মতো তারকারা।