রাজ্যের রাজনীতিতে যখন উপনির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়— ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণ ঘটালেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। ৯ অক্টোবর দুপুরে নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল ‘WhoamI’ (@Atmojoarjalojo) থেকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী চার লাইনের ছড়া পোস্ট করলেন তিনি। আর তা সামনে আসতেই রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। সবার মনে প্রশ্ন, অরিজিৎ-এর পোস্টে কীসের ইঙ্গিত?

কী লিখেছেন অরিজিৎ সিং?
নিজের গোপন এক্স-হ্যান্ডেলে অরিজিৎ লেখেন, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনে কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’
কাব্যিক খোঁচা নাকি অন্য কিছু? তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়:
এমনিতেই অরিজিৎ সিং সাধারণ জীবনযাপন এবং দুর্ধর্ষ গায়েকীর জন্য পরিচিত। তবে ‘গেরুয়া’ গায়কের রাজনৈতিক সচেতনতা কারুর অজানা নয়। অরিজিৎ সিং নিজের শর্তে বাঁচেন, মতপ্রকাশ করেন। তবে উপনির্বাচনের ফল প্রকাশের দিনে এই ‘গেরুয়া’ শব্দটি বারবার ব্যবহার করে তাঁর এই বার্তা প্রকাশ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির ওপর কোনও প্রচ্ছন্ন কটাক্ষ কিনা— তা নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা।
অনেকের মতে, তিনি হয়তো বর্তমান রাজনৈতিক আবহ ও পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান নিয়ে এক ধরনের আত্মব্যঙ্গ বা তির্যক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, রাজনীতির তোয়াক্কা না করে সঙ্গীতশিল্পী তাঁর নিজস্ব কাব্যিক শৈলীতে মনের ভাব প্রকাশ করেছেন মাত্র। এর আগে আরজি কর আন্দোলনের সময়ে, অরিজিৎ সিং-এর 'আর কবে' গানের হাত ধরে যেন নতুন ভাষা পেয়েছিল নাগরিক আন্দোলন। মমতার ছবি উৎসবের মঞ্চে হাজির থাকা গায়ক সেইসময় ছেড়ে কথা বলেননি শাসকদলকে। পরবর্তীতে নিট আন্দোলন নিয়ে কেন্দ্র সরকারকেও বিঁধতে ছাড়েননি অরিজিৎ। প্রকাশ্যে সমালোচনা করেছেন। তিনি নির্ভীক তার প্রমাণ দিয়েছেন বহুবার।
যদিও এই পোস্ট নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হলেও গায়ক নিজে এখনও এই বিষয়ে বিশদে কিছু জানাননি। তবে অরিজিতের এই পোস্টটি প্রকাশের পরপরই সমাজমাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হতে শুরু করেছে।
{{/usCountry}}যদিও এই পোস্ট নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হলেও গায়ক নিজে এখনও এই বিষয়ে বিশদে কিছু জানাননি। তবে অরিজিতের এই পোস্টটি প্রকাশের পরপরই সমাজমাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হতে শুরু করেছে।
{{/usCountry}}ওদিকে চলতি বছরের গোড়াতেই প্লে-ব্যাকের দুনিয়া থেকে অকাল অবসর নিয়েছেন অরিজিৎ। আপাতত তাঁর একমাত্র ধ্য়ানজ্ঞান ইন্ডিপেনডেন্ট মিউজিককে এগিয়ে নিয়ে যাওয়া। কিছুদিন আগেই ২০২৭ সালের জন্য আসন্ন কনসার্টের তালিকা ঘোষণা করেছেন অরিজিৎ সিং। দেশের ৯টি শহরে পারফর্ম করবেন তারকা।