ভারতের সংগীত জগতের দুই শীর্ষ তারকা—অরিজিৎ সিং (Arijit Singh) এবং দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) তাঁদের নতুন ভারত ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন। তবে ভক্তদের জন্য চমকপ্রদ বিষয় হলো, দুজনের কনসার্টের টিকিটের দামের মধ্যে দেখা গেছে এক বিশাল ব্যবধান। একদিকে যেখানে অরিজিৎ সিংয়ের মুম্বই কনসার্টের সর্বোচ্চ প্যাকেজের দাম ছুঁয়েছে ১১.৮ লাখ টাকা, অন্যদিকে দিলজিৎ দোসাঞ্জ তাঁর শোয়ের শীর্ষ টিকিটের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছেন ১৮,০০০ টাকায়।

অরিজিৎ সিংয়ের ভারতে প্রত্যাবর্তন ও ১১.৮ লাখ টাকার মেগা প্যাকেজ:
সংগীতে ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে ৯টি শহরে মেগা ট্যুরের ঘোষণা করেছেন অরিজিৎ সিং। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে ৯ জানুয়ারি ২০২৭-এ শুরু হয়ে এই ট্যুর মে মাস পর্যন্ত পুনে, ইন্দোর, হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু এবং দিল্লিতে চলবে। তালিকায় নেই কলকাতা, স্বভাবতই খানিক হতাশ বাংলার ভক্তরা।
টিকিটের দাম: আহমেদাবাদে সর্বনিম্ন আসন ৯৯৯ টাকা থেকে শুরু হলেও মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ১৫ জনের ভিআইপি টেবিল প্যাকেজের দাম রাখা হয়েছে ১১.৮ লাখ টাকা। এছাড়া অন্যান্য শহরে সর্বোচ্চ প্যাকেজ ৭ থেকে ১০ লাখ টাকার মধ্যে।
বিশেষ সুবিধা: থাম্পএন (thumpN)-এর এই প্রিমিয়াম প্যাকেজে মিলবে কাউচ সিটিং, প্রিমিয়াম অ্যালকোহল, পৃথক প্রবেশপথ ও শৌচাগারের সুবিধা। এমনকি অতিথিদের জন্য বিশেষ কনটেন্ট ক্রিয়েটর থাকবে যিনি কনসার্টের রিল বানিয়ে উপহার দেবেন। ইতিমধ্যেই এই সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরির প্রায় ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
সাধারণ ভক্তদের জন্য দিলজিৎ দোসাঞ্জের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’:
{{/usCountry}}সাধারণ ভক্তদের জন্য দিলজিৎ দোসাঞ্জের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’:
{{/usCountry}}অরিজিতের লাখ টাকার টিকিটের বিপরীত পথ হেঁটে সাধারণ ভক্তদের নাগালের মধ্যে দাম রেখেছেন পাঞ্জাবি পপ তারকা দিলজিৎ দোসাঞ্জ। ইউরোপ ও উত্তর আমেরিকার সফল শোর পর ভারতে শুরু হতে যাওয়া ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর সর্বোচ্চ টিকিটের দাম মাত্র ১৮,০০০ টাকা রাখা হয়েছে।
ট্যুর সূচি: আগামী ১ নভেম্বর দিল্লি-এনসিআর (Delhi-NCR) থেকে শুরু হয়ে ইন্দোর, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু এবং ৫ ডিসেম্বর লখনউতে পারফর্ম করবেন দিলজিৎ।
সংগীতের দুই পথপ্রদর্শক:
২০০৫ সালের ‘ফেম গুরুকুল’ থেকে উঠে এসে অরিজিৎ সিং আজকের হিন্দি সিনেমার অনবদ্য কণ্ঠস্বর। সম্প্রতি রণবীর কাপুরের আসন্ন ‘রামায়ণ’ ছবির ‘জয় জয় রাম’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। অন্যদিকে, অভিনেতা ও গায়ক হিসেবে বিশ্বমঞ্চে নিজস্ব স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন দিলজিৎ দোসাঞ্জ, যাঁর কনসার্ট দেখতে দেশ-বিদেশে উপচে পড়ে উপচে পড়া ভিড়।