বিগ বস ২০-এর অন্যতম আলোচিত প্রতিযোগী হলেন কাজী তৌকির। আর কাজী তৌকিরের সমর্থনে এবার এগিয়ে এলেন খোদ অরিজইর সিং। নিজের এক্স-পোস্টে অরিজিৎ লিখেছেন যে, তিনি জীবনে প্রথমবার বিগ বস দেখবেন। তাও শুধু মাত্র কাজী তৌকিরের কারণেই।

কাজী তৌকির আর অরিজিৎ সিং-এর বন্ধুত্ব কিন্তু এক রিয়েলিটি শো-র দৌলতেই। দুজনে একসঙ্গে ভাগ নিয়েছিলেন ‘ফেম গুরুকুল’-এ। সেই রিয়েলিটি শো-টি জিতেছিলেন কাজী তৌকির। আর ষষ্ঠ স্থানে এসেছিলেন অরিজিৎ সিং।
কাজী তৌকির যিনি বেশ কয়েকটি চার্টবাস্টার হিট গান গেয়েছেন, তিনি তাঁর সময়ের দর্শকদের কাছে সুপরিচিত, কিন্তু নতুন প্রজন্মের কাছে ততটাও পরিচিত নন। শুরুতেই বিগ বস ২০-তে নিজের কাণ্ডকারখানার জন্য কাজী শিরোনামে। যদিও সম্প্রতি একটি প্রোমো ভিডিয়োতে তিনি স্পষ্ট করেছেন যে, বিগ বস হাউজে তিনি যা কিছু করছেন তা কেবলই অভিনয়। তিনি নিজের আসল ব্যক্তিত্ব গোপন রেখে খেলায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
পেলেন অরিজিতের সমর্থন
তবে ভান করে কাজী এই খেলায় কতদূর এগোতে পারবেন, তা কেবল সময়ই বলতে পারবে। কিন্তু এরই মধ্যে অরিজিতের মতো একজন সুপারস্টার গায়কের সমর্থন পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয়। অরিজিতের কারণে আরও বেশি মানুষ কাজীকে সমর্থন করতে শুরু করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
অরিজিৎ সিং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘আমাকে জীবনে প্রথমবারের মতো বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী সেখানে আছেন।’ কাজীর প্রতি অরিজিতের এই সমর্থন তার ভক্তদের মাঝে সাড়া ফেলছে।
দর্শকও উচ্ছ্বসিত
{{/usCountry}}অরিজিৎ সিং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘আমাকে জীবনে প্রথমবারের মতো বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী সেখানে আছেন।’ কাজীর প্রতি অরিজিতের এই সমর্থন তার ভক্তদের মাঝে সাড়া ফেলছে।
দর্শকও উচ্ছ্বসিত
{{/usCountry}}বিগ বসের খবর শেয়ার করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘বিগ বস তাক’ যখন তাদের পোস্টে এই তথ্যটি শেয়ার করে, তখন একজন ব্যবহারকারী কমেন্ট সেকশনে লেখেন, ‘কাজী একজন রকস্টার। যোগ্যরা তার প্রশংসা করবে, আর অযোগ্যরা নিরাপত্তাহীনতায় ভুগবে।’
আরেকজন ব্যবহারকারী লেখেন, ‘বিগ বস হাউজে কাজীই একমাত্র ব্যক্তি যিনি দর্শকদের মাতিয়ে রাখছেন।’ উল্লেখ্য যে, কাজী তৌকির কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা। ২০০৫ সালের রিয়েলিটি শো 'ফেম গুরুকুল' জেতার পর তিনি দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। 'ফেম গুরুকুল'-এ তাঁর ঐতিহাসিক বিজয়ের পর ভারতের রাষ্ট্রপতি তাঁকে 'কাশ্মীরের নায়ক' হিসেবে প্রশংসা করেছিলেন।
বলিউডের কোলাহল থেকে দূরে কাশ্মীরে নিজের বাড়িতেই বেশি সময় কাটান কাজি তৌকির। কবীর খান পরিচালিত ‘ফ্যান্টম’ ছবিতে ‘আফগান জলেবি’ গানটি গেয়েছিলেন। তারপর সেভাবে আর অফার আসেনি প্লেব্যাকের। যদিও গান থেকে পুরোপুরি সরিয়েও নেননি নিজেকে। তিনি ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। বিভিন্ন স্টেজ শো করে থাকেন। ২০২৪ সালে অরিজিতের সঙ্গেও একটি স্টেজ শো করেছিলেন।