...
...
Next Story

গায়ে সাদামাটা নীল টি-শার্ট! হাত জোড় করে এয়ারপোর্ট কর্মীর সঙ্গে কথা বলছেন জিয়াগঞ্জের ভূমি-পুত্র অরিজিৎ সিং

বিমানবন্দরের ভিতরের একটি ভিডিয়ো সেটি। একদম সাদামাটা সাজে দেখা গেল গায়ককে। হাত জোড় করে বিমানবন্দরের এক কর্মীর সঙ্গে কথাও বলতে দেখা গেল তাঁকে।

Published on: Aug 9, 2026, 19:10:23 IST
Advertisement

বরাবরই অরিজিৎ সিং-কে প্রাণ দিয়ে ভালোবাসেন তাঁর অনুরাগীরা। এমনকী, ভক্তরা ভালোবেসে ভগবানের আসনে বসিয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্রকে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অরিজিতের সহজ-সরল ভঙ্গি, সাদামাটা চেহারা দেখে বোঝারই কোনো উপায় নেই যে, তিনি বর্তমানে অলিখিতভাবে ভারতের ১ নম্বর গায়ক।

অরিজিতের ভাইরাল ভিডিয়ো।
অরিজিতের ভাইরাল ভিডিয়ো।

ফ্যানপেজ থেকে শেয়ার হওয়া সেই ভিডিয়োতে দেখা গেল নীল রঙের টি-শার্ট আর খাঁকি রঙের ট্রাউজার্স পরে আছেন অরিজিৎ। বিমানবন্দরের ভিতরের একটি ভিডিয়ো সেটি। কানে গোঁজা হেডফোন। কাঁধে একটি ঝোলা ব্যাগ। একটি কাউন্টারে এয়ারপোর্টের কর্মীর সঙ্গে হাত জোর করে হেসে কথা বলতে দেখা যায় তাঁকে।

আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই গায়ককে ভালোবাসায় ভরালেন ভক্তরা। একজন লিখেছেন, ‘সত্যি একঝলক দেখে কেউ বুঝতেই হয়তো পারবে না সিধেসাধা এই মানুষটা অরিজিৎ সিং’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘কোন ধাতুতে এই মানুষটা তৈরি কে জানে’! আরেকজন লেখেন, ‘এভাবেই আরও আরও ভালোবেসে ফেলব আমরা তোমাকে’।

আসলে চলতি বছরের শুরুর দিকেই অরিজিৎ ঘোষণা করেছিলেন যে, প্লে ব্যাক থেকে অবসর ঘোষণার কথা। লিখেছিলেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, আমি প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না।’ গায়কের আচমকা এমন সিদ্ধান্তে প্রথমদিকে দিশেহারা হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। যদিও পরবর্তীতে গায়ক এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে, ইন্ডিপেনডেন্ট মিউজিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন ভবিষ্যতে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe