...
...
Next Story

Arijit Singh: ‘পাকিস্তানি শিল্পীদের গান ভারতে এখনো নিষিদ্ধ?’, ভরা কনসার্টে প্রতিবাদ অরিজিতের

পাকিস্তানের শিল্পীদের ভারতে ‘নিষিদ্ধ’ করা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন অরিজিৎ সিং। এমনকী, প্রকাশ্য কনসার্টেই মন্তব্য করেন এই নিয়ে। জানান, বিতর্কিত জেনেও এই নিয়ে কথা বলছেন। কারণ তাঁর ‘কিছু যায় আসে না’!

Updated on: May 25, 2026, 17:52:38 IST
Advertisement

এই মুহূর্তে বাংলার সফর ও জনপ্রিয় গায়কদের তালিকায় পয়লা সারিতে আসেন অরিজিৎ সিং। আর অরিজিতের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে পাকিস্তানের শিল্পীদের ভারতে ‘নিষিদ্ধ’ করা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন গায়ক।

পাকিস্তানি শিল্পীদের ভারতে বয়কট করা নিয়ে প্রশ্ন তুললেন অরিজিৎ সিং।
পাকিস্তানি শিল্পীদের ভারতে বয়কট করা নিয়ে প্রশ্ন তুললেন অরিজিৎ সিং।

ভিডিয়োতে দেখা যাচ্ছে কনসার্ট চলাকালীনই এই নিয়ে কথা বলছেন তিনি। অরিজিৎকে বলতে শোনা যায়, ‘আমার মনে একটা প্রশ্ন আছে, বিতর্কিত প্রশ্ন। তাও আমি জানতে চাই, করণ আমার কিছু যায় আসে না। আমি এত নিউজ ফলো করি না। পাকিস্তানের (শিল্পীদের) গান কি এখনো বন্ধ ভারতে? নাকি শুরু হয়েছে। মাঝে মনে হয় এমন হয়েছিল! এখন চলছে? কারণ আতিফ আসলাম আমার অন্যতম প্রিয়। এবং রাহাত ফতেহ আলি খান। শাফকাত আমানত আলিও।’

আর এই ভিডিয়ো ভাইরাল হতেই তা নিমেষে ভাইরাল। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘জিও অরিজিৎদা! সত্যিই বুকের পাটা আছে লোকটার।’ আরেকজন লেখেন, ‘এবার মনে হয় অরিজিৎদাকেও বলবে পাকিস্তানে যা’। অন্য আরেকটি কমেন্টে লেখা হয়, ‘অন্ধভক্তরা এটা শুনলেই এখন থেকে অরিজিতের গান বয়কট করে দেবে, অরিজিৎ সিংকে দেশদ্রোহী বলে ঘোষণা করে দেবে, হয়তো বলেই বসবে চিনের থেকে ফান্ডিং পায় অরিজিৎ।’ আরেকজন আবার লেখেন, ‘শিল্পীর কোনও ধর্ম জাত দেশ হয়না। তারা আপামর জনসাধারণের।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe