...
...
Next Story

Arindam sil: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

Arindam sil: এই মুহূর্তে যে ছবিটি নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে তাহল গুনগুন করে মহুয়া। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাজদীপ ঘোষ। রানা সরকারের প্রযোজনায় এই ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বলা ভালো, শুটিং প্রায় শেষের দিকে।

Published on: Jun 14, 2026 04:14 PM IST
Advertisement

Arindam sil: এই মুহূর্তে যে ছবিটি নিয়ে সব থেকে বেশি আলোচনা চলছে তাহল গুনগুন করে মহুয়া। প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক রাজদীপ ঘোষ। রানা সরকারের প্রযোজনায় এই ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বলা ভালো, শুটিং প্রায় শেষের দিকে।

মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল
মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল

এই সিনেমায় ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে ‘নন্দন’ চরিত্রে অভিনয় করবেন অর্পণ। এই নন্দন চরিত্রটি নাকি মহুয়ার প্রেমিকের চরিত্র। যদিও এটি একটি ফিকশন চরিত্র। সিনেমায় প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মন্ডল। মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফেলুদা! কোন চরিত্রে ধরা দেবেন সব্যসাচী?

এই সিনেমায় দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এই সিনেমায় রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে।

এবার জানা গেল এই ছবিতে অভিনয় করবেন অভিনেতা তথা পরিচালক অরিন্দম শীল। সিনেমায় তপন সিনহার চরিত্রে অভিনয় করবেন তিনি। রাজদীপের সঙ্গে আগেও কাজ করেছেন অরিন্দম, তাই এই কাজটা করতে তেমনভাবে আপত্তি করেননি অভিনেতা।

অন্যদিকে তপন সিনহার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ থাকা দরুন তাঁর হাঁটাচলা থেকে শুরু করে কথাবার্তা সবকিছুই খুব সহজে রপ্ত করতে পেরেছেন অরিন্দম। খুব স্বাভাবিকভাবেই এই ছবিতে অরিন্দমকে তপন সিনহার চরিত্রে পেয়ে খুশি দর্শক মহল।

‘গুনগুন করে মহুয়া’ প্রসঙ্গে

বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রীদের মধ্যে একজন মহুয়া রায়চৌধুরী। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ১৯৮৫ সালের ২২ জুলাই আচমকাই মৃত্যু হয় মহুয়া রায়চৌধুরী, কিন্তু সেই মৃত্যুর পেছনে যে কি রহস্য লুকিয়ে রয়েছে, সেটা আজও জানা সম্ভব হয়নি। এবার এই মহুয়া রায় চৌধুরীর জীবন ফুটে উঠবে রুপোলি পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe