আবার জুটিতে ফিরছেন মধুমিতা-অর্জুন, কোথায় দেখা যাবে তাঁদের?
লাভ আজকাল পরশু, ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা দিয়েছিল মধুমিতা সরকার এবং অর্জুন চক্রবর্তীকে। এবার আবার একে অপরের বিপরীতে অভিনয় করতে চলেছেন তাঁরা। দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে কথা অমৃত নামের একটি সিরিজে।
‘লাভ আজকাল পরশু’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা দিয়েছিল মধুমিতা সরকার এবং অর্জুন চক্রবর্তীকে। এবার আবার একে অপরের বিপরীতে অভিনয় করতে চলেছেন তাঁরা। দুজনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘কথা অমৃত’ নামের একটি সিরিজে।
আবার জুটিতে ফিরছেন মধুমিতা-অর্জুন
গোপাল চক্রবর্তী পরিচালিত এই সিরিজটি ধারাবাহিকের আকারে মুক্তি পাবে। যদিও এমন সিরিজ এর আগেও দর্শকরা দেখেছেন। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সিরিজের অল্প অল্প অংশ মুক্তি পাবে, যা চলবে ধারাবাহিকভাবে। বলাই বাহুল্য বহুদিন পর এই জুটিকে আবার একসঙ্গে কাজ করতে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে।
মধুমিতা আর অর্জুন ছাড়া এই সিরিজের অভিনয় করবেন অনিন্দিতা দাস, আয়েন্দ্রী রায়, অনিমেষ ভাদুড়ী, দেবেশ চট্টোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, ডোনা সাহা সহ অনেকে। খুব শীঘ্রই এই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে।
একটি পরিবার যার প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা স্বপ্ন দেখে। সবার জীবনের আলাদা গল্প। কীভাবে একটি পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনের আলাদা গল্প মিলেমিশে একাকার হয়ে যায় সেটাই দেখানো হবে এই সিরিজে।
Home/Entertainment/আবার জুটিতে ফিরছেন মধুমিতা-অর্জুন, কোথায় দেখা যাবে তাঁদের?