ভরদুপুরে প্রসেনজিতের বাড়িতে ডাকাতের হানা! পুলিশে না গিয়ে এ কি করলেন অভিনেতা?

আগামীকাল টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। প্রতিবারের মতো এই বছরেও জন্মদিন নিজের মতো করেই কাটাবেন অভিনেতা। কিন্তু তার আগেই হঠাৎ করে দিন দুপুরে অভিনেতার বাড়িতে হানা দিল ডাকাত! দরজা খুলেই ডাকাতকে দেখে অভিনেতা যা করলেন, সেটা দেখে অবাক হতেই হয়।

Published on: Sep 29, 2026, 21:28:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আগামীকাল টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। প্রতিবারের মতো এই বছরেও জন্মদিন নিজের মতো করেই কাটাবেন অভিনেতা। কিন্তু তার আগেই হঠাৎ করে দিন দুপুরে অভিনেতার বাড়িতে হানা দিল ডাকাত! দরজা খুলেই ডাকাতকে দেখে অভিনেতা যা করলেন, সেটা দেখে অবাক হতেই হয়।

ভরদুপুরে প্রসেনজিতের বাড়িতে ডাকাতের হানা!
ভরদুপুরে প্রসেনজিতের বাড়িতে ডাকাতের হানা!

এবার প্রশ্ন উঠতেই পারে, দরজার বাইরে যখন ডাকাত দাঁড়িয়ে তখন পুলিশে খবর না দিয়ে ডাকাতের সঙ্গে নাচ করলেন কেন প্রসেনজিৎ? আসলে এ তো যে সে ডাকাত নয়, ইনি হলেন সাক্ষাৎ বহুরূপী ডাকাত। বহুরূপী সাজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে ডাকাতি করতে এসেছেন স্বয়ং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: 'রাহুলের মতো আমার অত জ্ঞান নেই', সহজ কথা-র সমাপ্তির ঘোষণা প্রিয়াঙ্কার?

চলতি বছর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা পরিচালিত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এই ছবির জন্য ইতিমধ্যেই নিমন্ত্রণ পত্র নিয়ে একাধিক তারকার বাড়িতে নিজে যাচ্ছেন শিবপ্রসাদ। মাত্র একদিন আগেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে বহুরূপী সাজে গিয়েছিলেন শিবপ্রসাদ, ছবির প্রথম আমন্ত্রণ কার্ড দিয়ে এসেছিলেন তিনি।

এবার দ্বিতীয় আমন্ত্রণ পত্র গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে। বুম্বাদাকে মিষ্টিমুখ করিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আগামী দিনের জন্য আশীর্বাদ চেয়ে নিলেন শিবপ্রসাদ। পরিচালককে বুকে আঁকড়ে ধরে আদর করলেন বুম্বাদা। দুই তারকার এই মিষ্টি মুহূর্তেও ধরা পড়লো সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বিয়ের বয়স মাত্র ৮ মাস, এর মাঝেই বড় সুখবর দিলেন মধুমিতা-দেবমাল্য

বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু প্রসঙ্গে

বহুরূপী, যাকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ তিনি হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাই এবারেও বিক্রম প্রামাণিকের চরিত্রই ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ। শিবপ্রসাদের বিপরীতে এবার থাকবেন যিশু সেনগুপ্ত। অনেকদিন বাদে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিতে চলেছেন অভিনেতা। এছাড়াও সোহিনীকেও যে দেখতে পাওয়া যাবে একদম অন্যরকম চরিত্রে। ঝিমলি চরিত্রে কৌশানি মুখোপাধ্যায়।

ছবিতে থাকবেন রজতাভ দত্ত, চন্দন সেন, অনুজয় চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিমেষ গরুই সহ আরও অনেকে। উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।