Arjun Chakraborty pens a note for Shiboprasad Mukherjee: ‘ফুল পিসি ও অ্যাডওয়ার্ড’ মুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ২৯ মে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। এই সিনেমাটি হতে চলেছে একটি খুনের রহস্যে ঘেরা একটি সিনেমা, যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। তবে শুধুমাত্র এই ছবিটি দর্শকদের জন্য খুব স্পেশাল তা কিন্তু নয়। সিনেমার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর কাছে এই সিনেমাটি ভীষণ স্পেশাল।

রাইমা যেমন বহু অপেক্ষার পর উইন্ডোজ প্রোডাকশনের অধীনে কাজ করার সুযোগ পেলেন তেমন অন্যদিকে শ্যামৌপ্তি মুদলি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে পদার্পণ করলেন বড় পর্দার দুনিয়ায়। এছাড়াও রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, জয় সরকার, অনন্যা চট্টোপাধ্যায় যারা অনেক বছর পর শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে কাজ করছেন।
আরও পড়ুন: 'পক্ষপাতদুষ্ট নয়, এমন কেউ দায়িত্বে...', ইন্ডাস্ট্রির অচলায়তন ভাঙার ইঙ্গিত রূপা-রুদ্রনীলের
তবে এই সিনেমার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি যদি সত্যি অন্তর থেকে আবেগতাড়িত হন, তাহলে তিনি হলেন অর্জুন চক্রবর্তী। ‘ফুল পিসি’-র শ্যুটিং শেষে তাই তিনি হয়ে পড়েছিলেন ভীষণ ইমোশনাল। নিজের সেই আবেগের কথা তুলে ধরলেন খোলা চিঠিতে, যা পাঠালেন শিবপ্রসাদের ঠিকানায়।
তবে এখন যেহেতু সোশ্যাল মিডিয়াই মানুষের মনের কথা জানানোর ঠিকানা তাই অর্জুন চক্রবর্তীর দেওয়া সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যুটিং চলাকালীন বেশ কয়েকটি ছবি শেয়ার করে অর্জুন চক্রবর্তী লেখা সেই চিঠি পোস্ট করলেন পরিচালক। অর্জুনের লেখা চিঠির পরতে পরতে যে শিবপ্রসাদ ও নন্দিতার জন্য রয়েছে অগাধ ভালোবাসা তা বলার অপেক্ষা রাখে না।
অর্জুন লেখেন, ‘অনেক বছর পর একটা অভাবনীয় অনুভূতি ও অভিজ্ঞতার রেশ পেলাম। তুই জানিস আমি বাড়িয়ে বলি না তাই অবাক হস না। আমি এত বছর অপেক্ষা করেছিলাম এই মনে করে যে এমন কিছু করব যা নেশা ধরিয়ে দেবে, এমন কমফোর্ট জোনে কাজ করবো যেখানে নিজের স্কিলকে আরও বেশি তুলে ধরতে পারব। এবং সব থেকে বড় কথা এমন কোনও পরিচালকের সঙ্গে কাজ করব যে আমাকে বুঝবে। এই সবকিছু আমি তোর কাছ থেকে পেলাম।’
আরও পড়ুন: ‘চিরদিনই’ শেষ দিনের শ্যুটিং শেষ, বিদায় বেলায় আবেগঘন পোস্ট কিঙ্কর-সন্তু-মেঘরাজের
{{/usCountry}}আরও পড়ুন: ‘চিরদিনই’ শেষ দিনের শ্যুটিং শেষ, বিদায় বেলায় আবেগঘন পোস্ট কিঙ্কর-সন্তু-মেঘরাজের
{{/usCountry}}তবে শুধু শিবপ্রসাদের উদ্দেশ্যে নয়, চিঠিতে নন্দিতা ও জিনিয়ার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা দিয়েছে অভিনেতাকে। শেষের দিনে আর ফ্লোর ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, যেন বলতে ইচ্ছে করছিল শেষ হয়েও হইল না শেষ। তাই হয়তো এখানে বলতেই হয় ‘শেষ থেকে শুরুও হয়’। আগামী দিনে আরও এমন ছবিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করে চিঠি শেষ করলেন অর্জুন।