...
...
Next Story

‘আজ তোমাকে ছেড়ে দেওয়ার মুহূর্তে…’! বোন অংশুলার বিয়ের পর আবেগে ‘মাতৃহারা’ অর্জুন

দীর্ঘদিনের সঙ্গী রোহান থাক্কারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অংশুলা কাপুর। বোনকে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অর্জুন কাপুর। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি শুধু বোনের নতুন জীবনের জন্য শুভকামনাই জানাননি, স্মরণ করেছেন তাঁদের প্রয়াত মা মোনা শৌরি কাপুরকেও।

Published on: Jul 7, 2026, 13:00:04 IST
Advertisement

সোমবার রাতে বিবাহবন্ধনে আবদ্ধ হন অংশুলা কাপুর ও রোহান থাক্কার। গোটা কাপুর পরিবার অংশ নেন এই শুভ অনুষ্ঠানে। বোনের বিয়ের একাধিক মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অর্জুন কাপুর। মেহেন্দি, চুড়া, কালিরা থেকে শুরু করে সাতপাক—বিয়ের নানা অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বোনকে ছেড়ে দেওয়া সহজ নয়, কিন্তু রোহানের সঙ্গে নতুন জীবন শুরু করতে দেখে তাঁর মন ভরে গিয়েছে। অর্জুনের কথায়, অংশুলা তাঁর কাছেই সবসময় ছোট বোন হয়ে থাকবে। তবে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার এই মুহূর্তে তিনি গর্বিত এবং আনন্দিত।

বোন অংশুলা-র জন্য কী লিখলেন অর্জুন?

অর্জুন-অংশুলা।
অর্জুন-অংশুলা।

বোনের জন্য অর্জুন লেখেন, ‘তুমি চিরকালই আমারই থাকবে, কিন্তু আজ তোমাকে তোমার নতুন জীবনের পথে ছেড়ে দেওয়ার মুহূর্ত এসে গিয়েছে। আজ থেকে রোহানের সঙ্গে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তোমার মুখে এই হাসিটা দেখে আমার হৃদয়, মন আর আত্মা ভরে উঠছে আনন্দে।’

মায়ের স্মৃতিতে আবেগাপ্লুত অর্জুন

পোস্টের অন্যতম আবেগঘন অংশ ছিল তাঁদের প্রয়াত মা মোনা শৌরি কাপুরকে নিয়ে লেখা কয়েকটি লাইন। অর্জুন লেখেন, অংশুলার মধ্যে তিনি প্রতিটি মুহূর্তে তাঁদের মায়ের ছায়া দেখতে পান। তাঁর বিশ্বাস, মোনা আজও মেয়ের ওপর আশীর্বাদের হাত রেখে চলেছেন। পোস্টে শেয়ার করা একটি ছবিতে বিয়ের মণ্ডপে নবদম্পতির পাশে ফুলের মালা দিয়ে সাজানো মোনা শৌরি কাপুরের ছবিও দেখা যায়। সেই দৃশ্য অনেক অনুরাগীকেই আবেগপ্রবণ করে তোলে।

'সবসময় তোমার পাশেই থাকব'

অংশুলা কাপুর ও রোহান থাক্কারের প্রেমের শুরু হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে হাঁটু গেড়ে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহান। সেই সম্পর্কই এবার পূর্ণতা পেল বিয়ের মাধ্যমে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks